1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জোটের স্বার্থে চট্টগ্রাম-৮ আসনে এনসিপিকে সমর্থন, প্রার্থিতা প্রত্যাহার জামায়াতের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

জোটের স্বার্থে চট্টগ্রাম-৮ আসনে এনসিপিকে সমর্থন, প্রার্থিতা প্রত্যাহার জামায়াতের

প্রতিনিধি

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও–বোয়ালখালী) সংসদীয় আসনে জোটগত সমঝোতার অংশ হিসেবে এনসিপির প্রার্থী মো. জোবাইরুল হাসান আরিফকে সমর্থন দিয়ে নিজেদের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২১ জানুয়ারি) নগরের জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে জামায়াতের মনোনীত প্রার্থী ডা. আবু নাসেরের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী। তিনি জানান, জামায়াতের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বৃহত্তর জোটের স্বার্থে চট্টগ্রাম-৮ আসনে এনসিপির প্রার্থীকে সমর্থন দেওয়া হয়েছে এবং সে কারণে জামায়াত প্রার্থী হিসেবে ডা. আবু নাসের মনোনয়ন প্রত্যাহার করছেন।

মোরশেদুল ইসলাম চৌধুরী বলেন, ডা. আবু নাসের বর্তমানে অসুস্থ থাকায় সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি। একই কারণে তিনি ঢাকায় অবস্থান করছিলেন এবং নির্ধারিত সময়ের মধ্যে সরাসরি মনোনয়ন প্রত্যাহারের আনুষ্ঠানিক প্রক্রিয়াও সম্পন্ন করতে পারেননি। তবে রাজনৈতিকভাবে তিনি ইতোমধ্যে এনসিপির প্রার্থীকে পূর্ণ সমর্থন দিয়েছেন।

সংবাদ সম্মেলনে নগর জামায়াতের আমির নজরুল ইসলাম ও দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরীসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে জামায়াতের প্রার্থী সরে দাঁড়ানোর ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির প্রার্থী মো. জোবাইরুল হাসান আরিফ। এক স্ট্যাটাসে তিনি লেখেন, ডা. আবু নাসের তাকে সমর্থন দিয়েছেন এবং শাপলা কলির বিজয় নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

তিনি আরও উল্লেখ করেন, বোয়ালখালী ও চান্দগাঁও এলাকায় ডা. আবু নাসের দীর্ঘদিন ধরে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন এবং তার সেই শ্রম ও অবদান তিনি ১০ দলীয় জোটের স্বার্থে উৎসর্গ করেছেন। ডা. আবু নাসেরের দোয়া ও সমর্থন নিয়ে একযোগে মাঠে নামার ঘোষণা দিয়ে তিনি আশাবাদ প্রকাশ করেন যে, সম্মিলিত প্রচেষ্টায় চট্টগ্রাম-৮ আসনে বিজয় অর্জন সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!