1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জেলের ভেতর বন্দিদের মদ পার্টি আর নাচ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

জেলের ভেতর বন্দিদের মদ পার্টি আর নাচ

প্রতিনিধি

ভারতের বেঙ্গালুরুর কেন্দ্রীয় কারাগারে ভয়াবহ নিরাপত্তা ঘাটতি নিয়ে তোলপাড় চলছে। সেখানকার পরিস্থিতি এতটাই খারাপ যে জেলের বন্দিরা ভেতরে থেকেই মদ খাওয়া, নাচানাচি করাসহ পার্টি করেছেন। যেগুলোর ভিডিও এখন সামনে আসছে। এমন এক ভিডিওতে দেখা গেছে ওয়ান টাইম গ্লাসে মদ, কাটা ফল এবং ভাজা চিনাবাদাম দিয়ে পার্টির আয়োজন করা হয়েছে। আরেক ভিডিওতে দেখা গেছে, মদের চারটি বোতল রাখা হয়েছে। আর কিছু কয়েদি শব্দের তালে তালে নাচছেন।

গতকাল শনিবার (৮ নভেম্বর) কারাগারটির ভেতর আইসআইএসের এক রিক্রুটার এবং এক সিরিয়াল ধর্ষক-খুনি ফোনে কথা বলছেন এবং টিভি দেখছেন এমন ছবি-ভিডিও ভাইরাল হওয়ার পর আজ রোববার সামনে এলো নতুন দুটি ভিডিও। গতকাল ফাঁস হওয়া ভিডিওতে দেখা গেছে আইএসআইএস রিক্রুটার জুহাইব হামিদ শাকিল মান্না ফোন চাপছেন এবং চা খাচ্ছেন। ওই সময় ব্যাকগ্রাউন্ডে টেলিভিশন অথবা রেডিওর শব্দ শোনা যাচ্ছিল। ভুলপথে পরিচালিত করে তরুণদের সিরিয়ায় পাঠানোর দায়ে তাকে আটক করা হয়।

আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে উমেশ রেড্ডি নামে এক সিরিয়াল কিলার ও ধর্ষক দুটি অ্যান্ড্রোয়েড ফোন ব্যবহার করছেন। এছাড়া তার কাছে একটি বাটন ফোনও দেখা যায়। এই সিরিয়াল খুনিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু ২০২২ সালে তার সাজা কমিয়ে ৩০ বছরের কারাদণ্ডে নামিয়ে আনা হয়।

মান্না এবং রেড্ডি ছাড়া তরুণ রাজু নামে আরেক কয়েদির ভিডিও সামনে এসেছে। এতে তাকে মোবাইল ফোন ব্যবহার এবং রান্না করতে দেখা গেছে। এই ব্যক্তি সোনা চোরাচালানের সঙ্গে জড়িত। জেনেভায় পালিয়ে যাওয়ার সময় তাকে পুলিশ গ্রেপ্তার করেছিল। কেন্দ্রীয় কারাগারের এমন করুণ অবস্থা দেখে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামিয়া উপযুক্ত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া কারা বিভাগও তদন্ত শুরু করেছে।

রাজ্যটির হোম মিনিস্টার জি পরমেশ্বর বলেছেন, এসবের সঙ্গে জড়িত কারা কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!