1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জেলা স্টেডিয়াম ও সুইমিং কমপ্লেক্স সংস্কারে সরকারের উদ্যোগ, মেলা বসানোয় নিষেধাজ্ঞা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

জেলা স্টেডিয়াম ও সুইমিং কমপ্লেক্স সংস্কারে সরকারের উদ্যোগ, মেলা বসানোয় নিষেধাজ্ঞা

প্রতিনিধি

দেশের জেলা পর্যায়ের স্টেডিয়াম ও সুইমিং কমপ্লেক্সগুলো সংস্কার করে সচল করার উদ্যোগ নিয়েছে সরকার। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, দীর্ঘদিন অকার্যকর থাকা এসব অবকাঠামো পুনরুজ্জীবিত করে সারা দেশ থেকে নতুন খেলোয়াড় তৈরি করা হবে।

বুধবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের চতুর্থ দিনের প্রথম অধিবেশন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, অনেক জেলা স্টেডিয়াম দীর্ঘদিন ধরে ব্যবহার না হওয়ায় সেগুলোর সংস্কার জরুরি হয়ে পড়েছে। সরকার ইতোমধ্যে এ বিষয়ে উদ্যোগ নিয়েছে এবং পর্যায়ক্রমে সবগুলো স্টেডিয়াম ও সুইমিং কমপ্লেক্স সংস্কার করে কার্যকর করা হবে। এর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, যুব উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ফ্রিল্যান্সিং, মোবাইল সার্ভিসিংসহ নানা খাতে তরুণদের যুক্ত করার উদ্যোগ চলছে। চলমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে তৃণমূল পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়।

এছাড়া “নতুন কুঁড়ি স্পোর্টস” কার্যক্রমের মাধ্যমে ৬৪ জেলায় একযোগে খেলাধুলার প্রসার ঘটানো হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।

স্টেডিয়ামে মেলা আয়োজন প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে জেলা পর্যায়ের স্টেডিয়াম ব্যবহারের জন্য কোনো অনুমোদন দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও এসব মাঠ বা স্টেডিয়ামে মেলা বসতে দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!