1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জেনেভা ক্যাম্পে ইয়াবা দিতে এসে ধরা ৪ রোহিঙ্গা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

জেনেভা ক্যাম্পে ইয়াবা দিতে এসে ধরা ৪ রোহিঙ্গা

প্রতিনিধি

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ইয়াবা দিতে আসা চার রোহিঙ্গাকে আটক করেছে মোহাম্মদপুর থানা-পুলিশ। এ সময় তাদের পেটের ভেতর বিশেষ কায়দায় লুকানো ৭ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে জেনেভা ক্যাম্প-সংলগ্ন মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—সাদেক (২৪), রমজান (২৫), সৈয়দ নুর (২৫) ও নাসির উদ্দিন (১৯)। বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ। তিনি বলেন, টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে বিশেষ কৌশলে ইয়াবা বহন করে জেনেভা ক্যাম্প এলাকায় প্রবেশ করার চেষ্টা করেন চার রোহিঙ্গা যুবক।

অভিযানে সন্দেহজনক ওই চার যুবককে আটক করলে তারা পেটের ভেতরে ইয়াবা লুকানোর বিষয়টি স্বীকার করেন। পরবর্তীতে তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এক্সরে করানো হলে চিকিৎসকরা পেটের ভেতর বস্তু শনাক্ত করেন। এরপর চিকিৎসকের সহায়তায় তাদের পায়ুপথ দিয়ে ৭ হাজার ৮০০ পিস ইয়াবা বের করা হয়।

তিনি আরও বলেন, এই ইয়াবা তারা কার কাছে ডেলিভারি দিতে এসেছিলেন, তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটককৃত চার রোহিঙ্গার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে এবং তাদের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!