1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জেনেভা ক্যাম্পের মাদক কারবারি বুনিয়া সোহেল ও দুই সহযোগী গ্রেপ্তার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

জেনেভা ক্যাম্পের মাদক কারবারি বুনিয়া সোহেল ও দুই সহযোগী গ্রেপ্তার

প্রতিনিধি

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে কুখ্যাত সন্ত্রাসী ও শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেলকে (৪০) আহত অবস্থায় উদ্ধার করে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও পুলিশ। পরে তার সহযোগী নয়ন (৩০) ও রাব্বি (২৮)-কে দুটি বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়। রোববার (৩০ নভেম্বর) সকালে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র বিগ্রেডের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল শনিবার সন্ধ্যায় মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় স্থানীয় প্রতিপক্ষ গ্রুপ বুনিয়া সোহেলকে গণপিটুনি দিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে শের-ই-বাংলা আর্মি ক্যাম্প থেকে তিনটি টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এর কিছুক্ষণ পরই সোহরাওয়ার্দী হাসপাতাল ও আর্মি ক্যাম্পের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় সোহেলের দুই সহযোগী নয়ন ও রাব্বিকে। টহল দলের নজরে এলে তাদের আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১টা পর্যন্ত মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় ছয়টি টহল দল অভিযান চালায়। এ সময় ৭.৬৫ মিমি দুইটি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সেনাবাহিনী এই কর্মকর্তা আরও জানান, বুনিয়া সোহেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৮-৪০টি মামলা রয়েছে। তার গ্যাং গত এক বছরে অন্তত ৭-৮টি হত্যাকাণ্ডে জড়িত। গতকালের হামলার পর তার সহযোগীরা প্রতিশোধ নিতে অস্ত্র সংগ্রহ করেছিল। সময়মতো আটক করতে না পারলে আরও বড় ধরনের রক্তপাত ঘটতে পারতো।

তিনি জানান, অভিযান শেষে হাসপাতালে পুলিশ প্রহরায় থাকা অবস্থায় বুনিয়া সোহেলকে গ্রেপ্তার দেখানো হয়। দুই সহযোগীসহ উদ্ধার করা অস্ত্র মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!