1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জেড এয়ারএইচ ল্যাপটপে চার উপহার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

জেড এয়ারএইচ ল্যাপটপে চার উপহার

প্রতিনিধি

০৯ জুন ২০১৮ইং

দেশের প্রযুক্তিপণ্যের বাজারে সাশ্রয়ী ল্যাপটপ ব্র্যান্ড আইলাইফের জেড এয়ারএইচ ল্যাপটপের সঙ্গে উপহার ঘোষণা করেছে বিক্রেতা প্রতিষ্ঠান স্টারটেক। ল্যাপটপের সঙ্গে ১৬ জিবি পেনড্রাইভ, ওয়্যারলেস মাউস, ব্যাগ ও টি-শার্ট উপহার দেবে প্রতিষ্ঠানটি।

আইলাইফের বিজ্ঞপ্তিতে বলা হয়, জেড এয়ার এইচ ল্যাপটপের দাম সাশ্রয়ী হওয়ার কারণে ইতিমধ্যে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। মূলত এই ল্যাপটপ বেশ হালকা ও পাতলা গড়নের। তাই সহজে বহনযোগ্য। ল্যাপটপে রয়েছে দ্রুতগতিসম্পন্ন ইনটেল প্রসেসর, ৩২ জিবি ইএমএমসি মেমোরি, যা বড় প্রোগ্রাম চালু করতে সাহায্য করবে। ২ জিবি ডিডিআর থ্রি-বিশিষ্ট ল্যাপটপটিতে রয়েছে ৫০০ জিবি হার্ডডিস্ক।

১৪ দশমিক ১ ইঞ্চি ডিসপ্লের ল্যাপটপটিতে উইন্ডোজ ১০ জেনুইন অপারেটিং সিস্টেম রয়েছে। ল্যাপটপটিতে রয়েছে ওয়াই-ফাই কানেকটিভিটি, একটি ইউএসবি পোর্ট টু, মাইক্রো এইচডিএমআই ও এসডি কার্ড পোর্ট। এর ব্যাটারি ১০ হাজার মিলি অ্যাম্পিয়ারের। এর দাম ১৯ হাজার ৮৯৯ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!