1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জুলাই সনদে স্বাক্ষর নিয়ে বিএনপি আমাদের বিরোধিতা করেছিল : হাসনাত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

জুলাই সনদে স্বাক্ষর নিয়ে বিএনপি আমাদের বিরোধিতা করেছিল : হাসনাত

প্রতিনিধি

জুলাই সনদে স্বাক্ষর প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, স্বাক্ষর শেষে আপনারা বলছেন আমাদের দেখাইছে জরিনা, এখন সংসার করতে হবে সখিনার সঙ্গে! আমরা তো আগেই বলেছিলাম, আগে সনদ দেখাতে হবে।

তিনি বলেন, দেখার পর আমরা সিদ্ধান্ত নেব স্বাক্ষর করব কি না। তখন আপনারা আমাদের বিরোধিতা করেছিলেন। এখন জরিনার কথা বলে যদি সখিনাকে দিয়ে দেন এবং সেখানে আপনারা স্বাক্ষর দেন, তার দায় আমরা নেব কেন? শনিবার (১ নভেম্বর) বিকেলে পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে আয়োজিত পটুয়াখালী জেলায় এনসিপির দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে অনুষ্ঠিত সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই সনদের আদেশ দেবেন ড. মুহাম্মদ ইউনুস। এখন অনেকে বলছেন, এ আদেশ নাকি নিতে হবে চুপ্পুর হাত থেকে। মানে আমি ছোট হাসিনার কাছ থেকে নেব! সার্টিফিকেট যদি নিতে হয়, তাহলে ছোট হাসিনার কাছ থেকে কেন? সরাসরি হাসিনার কাছ থেকেই নেব। চুপ্পুর হাত থেকে আদেশ নেওয়ার চেয়ে আমাদের বিষ খেয়ে মরে যাওয়া ভালো।

জোট রাজনীতি প্রসঙ্গে হাসনাত বলেন, বিএনপি বলে আমরা জামায়াত, আর জামায়াত বলে আমরা বিএনপি- এই নিয়েই আমরা বিপদে আছি। একসময় ডানপন্থিরা বলত আমরা বামপন্থি, আর বামপন্থিরা বলত আমরা ডানপন্থি। কিন্তু আমরা বিএনপিও নই, জামায়াতও নই। আমরা আমাদের অবস্থান পরিবর্তন করিনি। আমাদের জোটে কারা থাকবে, তা নির্ধারণ করবে- কে সংস্কারের পক্ষে আছেন। যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস ও সংগ্রামকে স্বীকৃতি দেয় এবং সংস্কারের পক্ষে থাকে, তাদের নিয়েই আমরা নতুন বাংলাদেশ গড়ব।

সভায় উপস্থিত ছিলেন এনসিপির বরিশাল বিভাগীয় সম্পাদক ও সরকারি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু এবং যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ও পটুয়াখালী জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।

এ সময় হাসনাত আবদুল্লাহ নেতাকর্মীদের এনসিপির পক্ষে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং যোগ্য ব্যক্তিদের দলে যোগদানের জন্য জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিতে অনুরোধ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!