1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘জুলাই ঘোষণাপত্র দেবে অন্তর্বর্তীকালীন সরকার, কোনো দল বা ব্যক্তি নয়’ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

‘জুলাই ঘোষণাপত্র দেবে অন্তর্বর্তীকালীন সরকার, কোনো দল বা ব্যক্তি নয়’

প্রতিনিধি

এখন আর কোনো ব্যক্তি বা রাজনৈতিক দল নয়— শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারই জুলাই ঘোষণাপত্র ও সনদ দেবে বলে মন্তব্য করেছেন জুলাই গণ-অভ্যুত্থানের ঐক্যবদ্ধ শক্তির প্লাটফর্ম জুলাই ঐক্য।

আজ (মঙ্গলবার) দুপুরে জাতীয় জাদুঘরের সামনে ‘মার্চ ফর জুলাই রিভাইভস’ কর্মসূচি শেষে এ মন্তব্য করেন প্লাটফর্মের নেতারা।

জুলাই ঐক্যের সংগঠক এবি জুবায়ের বলেন, “১১ মাস পেরিয়ে গেলেও আমরা এখনো সেই বহু প্রতীক্ষিত জুলাই সনদ পাইনি। এখন আর কোনো একক দল কিংবা ব্যক্তি এই সনদ বা ঘোষণাপত্র দেওয়ার অধিকার রাখে না। একমাত্র সরকারকেই এটি দিতে হবে। আর যদি এই সরকার তা দিতে ব্যর্থ হয়, তাহলে তাদের উচিত দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে দেওয়া। নতুবা ছাত্রজনতা নিজেরাই তা আদায় করে নেবে। কেউ যদি ব্যক্তি বা দলের পক্ষে ঘোষণা দেওয়ার চেষ্টা করে, ছাত্রজনতা তা কঠোরভাবে প্রত্যাখ্যান করবে।”

সংগঠনের আরেক সংগঠক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, “আমরা অনেক অপেক্ষা করেছি। আর নয়। অবিলম্বে জুলাই সনদ ও ঘোষণাপত্র দিতে হবে। পাশাপাশি, জুলাই যোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। যদি এই ঘোষণা না আসে, তাহলে ৫০ বছর পর এই ঐতিহাসিক আন্দোলনকে ‘সন্ত্রাস’ হিসেবে চিত্রায়িত করার পথ খুলে যাবে।” সরকারকে সতর্ক করে তিনি বলে, “কালক্ষেপণ নয়, এখনই দায়িত্ব পালন করুন।”

ইসরাফিল ফরাজী অভিযোগ করে বলেন, “দুইজন সাবেক ছাত্র উপদেষ্টা সরকারে থাকার পরও কোনো সংস্কার হয়নি। গণমাধ্যম থেকে সচিবালয়, সব জায়গায় ফ্যাসিবাদের দোসররা বিশৃঙ্খলা তৈরি করে রেখেছে। এনআরবি ব্যাংক থেকে শুরু করে সবখানে অস্থিরতা। ৩২ জন সাংবাদিকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা হয়েছে, কিন্তু সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাদের বিচার করুন বা দায়মুক্তি দিন। নতুবা ছাত্রজনতা এগিয়ে এসে প্রতিটি সেক্টর থেকে ফ্যাসিবাদ হটিয়ে দেবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!