1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জুলাই ঘোষণাপত্রে আ. লীগকে নিষিদ্ধের বিষয়টি উল্লেখ থাকতে হবে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

জুলাই ঘোষণাপত্রে আ. লীগকে নিষিদ্ধের বিষয়টি উল্লেখ থাকতে হবে

প্রতিনিধি

অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে জুলাই ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি উল্লেখ থাকতে হবে বলে মন্তব্য করেছেন ‘জুলাই ঐক্য’ -এর অন্যতম সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর্যালোচনা, নির্বাচন কমিশনে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতসহ জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছে জুলাই ঐক্য।

এ সময় মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, বিগত ১৬ বছরে আওয়ামী লীগ ফ্যাসিবাদী কায়দায় কীভাবে হত্যাকাণ্ডগুলো চালানো হয়েছে এবং এতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যাতে ন্যায় বিচার পায় তার একটি রূপরেখা দিতে হবে। শাপলা গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড এবং ২৪ এর জুলাই এবং আগস্টে যে গণহত্যা হয়েছে তার জন্য আওয়ামী লীগের বিচার কোন প্রক্রিয়ায় হবে তার রূপরেখা আমাদের দেখাতে হবে।

তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি, সরকার আমাদের দাবিগুলো রাখছে না, বরং বিদেশি অ্যাজেন্ডা বাস্তবায়নে ব্যতিব্যস্ত হয়ে পড়ছে। সে ক্ষেত্রে আমরা প্রয়োজনে রাজপথে নেমে আসতে বাধ্য হবো এবং যেভাবে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধের গেজেট দিতে সরকারকে বাধ্য করেছি, প্রয়োজন সাপেক্ষে আমাদের দাবি আদায় আবারও বাধ্য করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!