1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘জুলাই ঐক্য’র মিছিলে বাধা, মন্ত্রিপরিষদ সচিবের সাথে সাক্ষাৎ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

‘জুলাই ঐক্য’র মিছিলে বাধা, মন্ত্রিপরিষদ সচিবের সাথে সাক্ষাৎ

প্রতিনিধি

নিজেদের দেওয়া তালিকার ৪৪ আমলার অপসারণ না হওয়ায় আজ (মঙ্গলবার) ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করেছে ‘জুলাই ঐক্য’। পূর্বঘোষিত সময়সীমা পেরিয়ে গেলেও সচিবালয় ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে থাকা বিতর্কিত আমলাদের অপসারণ না করায় সংগঠনটি এ কর্মসূচি গ্রহণ করে।

মঙ্গলবার (৩ জুন) বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করে ‘জুলাই ঐক্য’। মিছিলটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে পৌঁছালে পুলিশের বাধায় থেমে যায়। পরে কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা সেখানেই অবস্থান নেন। এ সময় তারা “অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন; ফ্যাসিবাদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন; আমলাতন্ত্রের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন; লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই” সহ বিভিন্ন স্লোগান দেন।

অবস্থান কর্মসূচি চলাকালে ‘জুলাই ঐক্য’র পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশীদের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে ছিলেন সংগঠক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, এবি জুবায়ের, প্লাবন তারিক, ইসরাফিল ফরাজী এবং বোরহান মাহমুদ। আলোচনা শেষে প্রতিনিধি দলটি মন্ত্রিপরিষদ সচিবের কাছে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ও সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক নাজমুল আহসানসহ ৪৪ সচিবের তথ্য তুলে দেন।

‘জুলাই ঐক্য’ অভিযোগ করেছে যে, নির্ধারিত সময় পার হওয়ার পরেও সরকার এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেনি। উল্টো সচিবালয়ে থাকা কর্মকর্তা-কর্মচারীরা সংস্কারের উদ্দেশ্যে করা আইনের সংশোধনের বিরুদ্ধে আন্দোলন করছেন, যা ‘জুলাই স্পিরিট’-এর সঙ্গে সাংঘর্ষিক। সংগঠনটি আরও জানায়, চব্বিশের বিপ্লব পরবর্তী সময়ে সচিবালয় অচল করে ‘সিভিল ক্যু’ করার যে পরিকল্পনা তারা নিয়েছে, তার পেছনে ভারতীয় অ্যাজেন্ডা রয়েছে।

এর আগে গত ২০ মে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন থেকে ‘জুলাই ঐক্য’ সচিবালয়সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা ৪৪ জন ‘স্বৈরাচারের দোসর আমলাদের’ তালিকা প্রকাশ করে। সেই সংবাদ সম্মেলন থেকে ৩১ মে পর্যন্ত এসব আমলাকে অপসারণে অন্তর্বর্তী সরকারকে আল্টিমেটাম দেওয়া হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!