ইপেপার / প্রিন্ট
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, জুলাই আন্দোলন আমাদের শিখিয়েছে যে সাধারণ মানুষও শক্তিশালী হতে পারে। সরকার যতই ক্ষমতাশালী হোক, মানুষের ঐক্য ও মনোবলই প্রকৃত শক্তি।
সোমবার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের টিএসসি লাউঞ্জে অনুষ্ঠিত ‘জুলাই সনদ বাস্তবায়নে ছাত্রসমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, এই আন্দোলন হলো দীর্ঘদিনের বৈষম্য ও অসন্তোষের ফল। এটি কোনো রাজনৈতিক দলের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, বরং শিক্ষার্থী ও তরুণদের সম্মিলিত প্রতিবাদের ফল।
ফুয়াদ বলেন, আন্দোলনের অংশগ্রহণকারীরা প্রত্যেকে নিজেকে নেতা মনে করছে, তাই এটি দমন করা কঠিন। আন্দোলনের শক্তি এসেছে মানুষের হৃদয় থেকে, যেখানে ব্যক্তিগত স্বার্থ নয় বরং ন্যায়, সমতা ও স্বচ্ছতার জন্য সংগ্রাম রয়েছে। তিনি জোর দেন, সাধারণ মানুষের ঐক্য সরকারের শক্তিকেও অতিক্রম করতে পারে।
সভায় ছাত্রপক্ষের রাবি শাখার আহ্বায়ক মো. গোলাম মোস্তফাসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।