1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জুবিনের মৃত্যু নিয়ে যা বলছে সিঙ্গাপুর পুলিশ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

জুবিনের মৃত্যু নিয়ে যা বলছে সিঙ্গাপুর পুলিশ

প্রতিনিধি

জুবিনের মৃত্যু নিয়ে যা বলছে সিঙ্গাপুর পুলিশ
ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গের অকাল প্রয়াণের চার মাস পেরিয়ে গেলেও কাটেনি শোকের রেশ। তবে তার রহস্যজনক মৃত্যু ঘিরে নানা গুঞ্জন ও ষড়যন্ত্রের তত্ত্বের মাঝে এবার বিস্ফোরক তথ্য সামনে আনল সিঙ্গাপুর পুলিশ। তদন্তকারীদের দাবি, স্কুবা ডাইভিংয়ের সময় জুবিন গর্গ মদ্যপ অবস্থায় ছিলেন এবং নিরাপত্তা বিধির চরম লঙ্ঘনই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি সিঙ্গাপুরের একটি আদালতে তদন্ত প্রতিবেদন পেশ করে পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর স্কুবা ডাইভিংয়ে নামার সময় জুবিন গর্গ মদ্যপ ছিলেন। প্রাথমিক অবস্থায় তিনি লাইফ জ্যাকেট পরলেও কিছুক্ষণ পরই তা খুলে ফেলেন।

পরবর্তী সময়ে ফের জলে নামার আগে প্রশিক্ষকরা তাকে লাইফ জ্যাকেট পরার অনুরোধ জানালেও তিনি তা কানে তোলেননি। পুলিশের মতে, এই অসাবধানতাই অকাল মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে তাকে। তদন্ত প্রতিবেদনে জুবিনের শারীরিক পরীক্ষার চাঞ্চল্যকর তথ্যও তুলে ধরা হয়েছে।

 

সিঙ্গাপুরের আইন অনুযায়ী, ১০০ মিলিলিটার রক্তে ৮০ মিলিগ্রাম অ্যালকোহল পাওয়া স্বাভাবিক ধরা হলেও জুবিনের শরীরে এর পরিমাণ ছিল ৩৩০ মিলিগ্রাম। স্বাভাবিক মাত্রার চেয়ে প্রায় চার গুণ বেশি মদ্যপান করেছিলেন তিনি। এছাড়া তার হোটেল কক্ষ থেকেও ৭৫০ মিলিলিটারের মদের বোতল উদ্ধার করেছে পুলিশ।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে সিঙ্গাপুরে ‘নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে’ যোগ দিতে গিয়ে স্কুবা ডাইভিং করার সময় নিখোঁজ হন এবং পরে তার মৃত্যু সংবাদ নিশ্চিত করা হয়। আসামের এই ‘ভূমিপুত্রে’র এমন আকস্মিক প্রয়াণকে অনেকেই স্বাভাবিক হিসেবে মেনে নিতে পারেননি; উঠেছিল ষড়যন্ত্রের অভিযোগও। তবে সিঙ্গাপুর পুলিশের এই নতুন দাবি সেই সব বিতর্ককে ভিন্ন দিকে মোড় নিল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!