1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জীবননগরে শিয়ালের সঙ্গে ধাক্কায় আলমসাধু উল্টে নারী নিহত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫

জীবননগরে শিয়ালের সঙ্গে ধাক্কায় আলমসাধু উল্টে নারী নিহত

প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরের উথলী এলাকায় শিয়ালের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে একটি আলমসাধু উল্টে সন্ধ্যা রানী (৬৩) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নারী-পুরুষসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে জীবননগর উপজেলার উথলী গ্রামের মালোপাড়ার নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহত সন্ধ্যা রানী জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভাধীন রামনগর বাগদীপাড়ার দুলালের স্ত্রী।

আহতদের মধ্যে রয়েছেন— দুলালের মেয়ে বাদোলি রানী (৩০), কুমার মণ্ডলের ছেলে বিকাশ মণ্ডল (৪৫), বিকাশ মণ্ডলের স্ত্রী রিকা রানী (৪০), খোকনের স্ত্রী শেফালী (৪৫), গোপালের স্ত্রী সন্ধ্যা (৫০), ঠাকুর বিশ্বাসের স্ত্রী জোসনা (৫০), চিত্তের স্ত্রী চায়না (৩০), কোমলের ছেলে টুকুল (৩০), সুলের ছেলে অশোক (৪০) এবং আলমসাধুর চালক মিলন (৩০), তিনি আব্দুল জলের ছেলে। আহতদের উদ্ধার করে দর্শনার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, তারা বিভিন্ন হাটবাজারে ঝুড়ি-ঝাপি বিক্রি শেষে আলমসাধুতে করে খালিশপুর থেকে দর্শনার উদ্দেশে ফিরছিলেন। পথিমধ্যে উথলী মালোপাড়ার কাছে পৌঁছালে হঠাৎ দুটি শিয়াল গাড়ির সামনে চলে আসে। এতে দ্রুতগতির আলমসাধুটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। আলমসাধুতে থাকা যাত্রীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন আরও কয়েকজন। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে দর্শনার বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠান।

উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক ঝণ্টু জানান, দুর্ঘটনায় একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন বলে তিনি জেনেছেন।

জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) সোলায়মান শেখ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজন নিহত এবং অনেকে আহত হয়েছেন বলে জেনেছি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!