1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জিয়াউর রহমান বেঁচে থাকলে বাংলাদেশ আরও সমৃদ্ধ হতো: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

জিয়াউর রহমান বেঁচে থাকলে বাংলাদেশ আরও সমৃদ্ধ হতো: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

প্রতিনিধি

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অসময়ে হত্যা করা না হলে বাংলাদেশ আজ আরও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো।

শনিবার (৩০ মে) চার দিনের ভোলা সফরের শেষ দিনে জেলা বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

স্পিকার বলেন, আজও বাংলাদেশের মানুষ গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদ জিয়াউর রহমানকে স্মরণ করে। তিনি না থাকলেও তার আদর্শ অনুসরণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং সমমনা রাজনৈতিক দলগুলো দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, দেশে গণতান্ত্রিক ব্যবস্থা আরও সুসংহত হবে এবং জিয়ার আদর্শ অনুসরণ করে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করা সম্ভব হবে। একই সঙ্গে তারেক রহমান তার পিতা-মাতার আদর্শ অনুসরণ করে দেশের উন্নয়নে নেতৃত্ব দিতে সক্ষম হবেন বলেও আশা ব্যক্ত করেন তিনি।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, জাতীয়তাবাদী আদর্শ এখনও বাংলাদেশকে প্রভাবিত করছে এবং বিএনপি চারবার জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্রক্ষমতায় এসেছে। তিনি খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকারও প্রশংসা করেন।

এ সময় ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমীরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!