1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জিম্বাবুয়ের সামনে ওয়েস্ট ইন্ডিজ চ্যালেঞ্জ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

জিম্বাবুয়ের সামনে ওয়েস্ট ইন্ডিজ চ্যালেঞ্জ

প্রতিনিধি

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সারপ্রাইজ প্যাকেজ নিয়ে হাজির হয়েছে যেন জিম্বাবুয়ে। সর্বশেষ আসরে বাছাইপর্ব পেরোতে না পারা দলটি এবার গ্রুপপর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো চ্যাম্পিয়নদের হারিয়ে দিয়েছে। আজ সুপার এইটের লড়াইয়ে নামছে তারা। মুম্বাইয়ে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে সিকান্দার রাজারা।

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটের টিকিট পায় জিম্বাবুয়ে। ‘বি’ গ্রুপে ৪ ম্যাচ খেলে ৩টিতে জয় ও ১টি ম্যাচ পরিত্যক্তের কারণে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিল তারা। গ্রুপ পর্ব ওমান, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে জয় পায় জিম্বাবুয়ে। বৃষ্টির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ থেকে ১ পয়েন্ট পায় জিম্বাবুয়ে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে জিম্বাবুয়েকে দ্বিতীয়বারের মত প্রথম পর্বের বাধা টপকাতে বড় অবদান রাখেন ওপেনার ব্রায়ান বেনেট, দুই পেসার ব্লেসিং মুজারাবানি ও ব্র্যাড ইভান্স। ২টি করে হাফ-সেঞ্চুরিতে বেনেট ১৭৫ রান করেন। বল হাতে মুজারাবানি ৯টি ও ইভান্স ৮ উইকেট নেন।

গ্রুপ পর্বের মত সুপার এইটেও নিজেদের সেরা পারফরম্যান্স করতে মুখিয়ে আছে জিম্বাবুয়ে। অধিনায়ক সিকান্দার রাজা বলেন, ‘গ্রুপ পর্বের পারফরম্যান্স এখন অতীত। তবে গ্রুপ পর্বের অভিজ্ঞতা সুপার এইটে ভালো কাজে লাগবে ও দলকে ভালো খেলতে উজ্জীবিত করবে। আশা করি, জয় দিয়ে সুপার এইট পর্ব শুরু করতে পারব। তবে কাজটি সহজ হবে না। ওয়েস্ট ইন্ডিজ শক্তিশালী দল। তারাও গ্রুপ পর্বে ভালো ক্রিকেট খেলেছে। তবে আমরা প্রস্তুত, যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য।’

অন্যদিকে, ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে উঠে ওয়েস্ট ইন্ডিজ। ৪ ম্যাচ খেলে সবগুলো জিতে পূর্ণ ৮ পয়েন্ট পায় ক্যারিবীয়রা। গ্রুপ পর্বে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ইতালি ও নেপালকে হারায় তারা। গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্যাট-বল হাতে দারুণ পারফরমেন্স করেছেন অধিনায়ক শাই হোপ ও জেসন হোল্ডার-শামার জোসেফ-গুদাকেশ মোটি ও রোমারিও শেফার্ড। দলের হয়ে ২টি হাফ-সেঞ্চুরিতে সর্বোচ্চ ১৫৫ রান করেন হোপ।

ব্যাটারদের চাইতে গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজ বোলাররা সবচেয়ে বেশি সফল ছিলেন। ৪ ম্যাচে ৭টি করে উইকেট নিয়েছেন হোল্ডার ও জোসেফ। পাশাপাশি স্পিনার মোটি ও শেফার্ড হ্যাটট্রিকসহ ৬টি করে উইকেট নেন। কলকাতার ইডেন গার্ডেন্সে স্কটল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেন শেফার্ড।

সুপার এইট পর্বে দলের কাছ থেকে আরও ভালো পারফরম্যান্স আশা করছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হোপ। তিনি বলেন, ‘সুপার এইটে দল দারুণ পারফরমেন্স করেছে। চার ম্যাচের চারটিতেই জিতেছি আমরা। ব্যাটারদের চেয়ে বোলাররাই বেশি সাফল্য পেয়েছে। আশা করছি, সুপার এইটেও সতীর্থরা নিজেদের পারফরমেন্স অ্যাবহত রাখবে।’

জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ নিয়ে সর্তক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হোপ। তিনি বলেন, ‘গ্রুপ চ্যাম্পিয়ন্স হয়েই সুপার এইটে এসেছে জিম্বাবুয়ে। ভালো ক্রিকেট না খেললে, প্রথম রাউন্ড থেকে সুপার এইটে আশা কঠিন। তাই জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে আমাদের সর্তক থাকতে হবে এবং নিজেদের পরিকল্পনাগুলো সঠিকভাবে কাজে লাগাতে হবে।’

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ৪বার মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। এরমধ্যে মাত্র ১টিতে জিতেছে জিম্বাবুয়ে। বাকী তিন ম্যাচেই জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজ দল : শাই হোপ (অধিনায়ক), শিমরান হেটমায়ার, জনসন চার্লস, ব্র্যান্ডন কিং, রোস্টন চেইস, জেসন হোল্ডার, রোভম্যান পাওয়েল, শেরফানে রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, কুয়েন্টিন স্যাম্পসন, আকিল হোসেন, গুডাকেশ মোটি, শামার জোসেফ, জেইডেন সিলেস, ম্যাথু ফোর্ড।

জিম্বাবুয়ে দল : সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, গ্রায়েম ক্রেমার, ব্র্যাডলি ইভান্স, ক্লাইভ মাদান্ডে, টিনোটেন্ডা মাপোসা, টাডিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়োঙ্গা, টাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মেয়ার্স, রিচার্ড এনগারাভা, ব্রেন্ডন টেইলর।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!