1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জাহাজ থেকে খালাস করতেই ১৪ কোটি টাকার তেল গায়েব - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

জাহাজ থেকে খালাস করতেই ১৪ কোটি টাকার তেল গায়েব

প্রতিনিধি

ইস্টার্ন রিফাইনারি পিএলসি কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্রুড অয়েল খালাসে প্রায় পৌনে ১৪ কোটি টাকার তেল গায়েব হওয়ার অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৫ জানুয়ারি) দুদকের সহকারী পরিচালক সাঈদ মোহাম্মদ ইমরানের নেতৃত্বে এনফোর্সমেন্ট টিম বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও ইস্টার্ন রিফাইনারি পিএলসিতে অভিযান পরিচালনা করে। দুদক জানায়, অভিযানকালে কর্মকর্তারা প্রথমে বাংলাদেশ শিপিং কর্পোরেশন অফিসে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে। পরে ইস্টার্ন রিফাইনারি পিএলসিতে গিয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়।

সংযুক্ত আরব আমিরাত থেকে আসা ‘নরডিক স্কিয়ার’ ও ‘নরডিক ফ্রিডম’ নামের দুটি জাহাজ থেকে ক্রুড অয়েল খালাসের সময় স্বাভাবিক ওশান লস বাদ দিয়ে নেট শর্ট লেন্ডিং সংক্রান্ত দায়িত্বশীল কর্তৃপক্ষের বক্তব্য গ্রহণ করলে পরস্পরবিরোধী তথ্য পাওয়া যায়। পতেঙ্গা ডলফিন জেটি থেকে ইস্টার্ন রিফাইনারির শোর ট্যাংকে তেল নেওয়ার সময় শর্ট লেন্ডিং (তেলের পরিমাণ কমে যাওয়া) সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখতে তেলের পরিমাণ নিরূপণ, যৌথ সার্ভে প্রতিবেদনসহ প্রয়োজনীয় রেকর্ডপত্র চাওয়া হয়েছে।

দুদক চট্টগ্রামের উপ-পরিচালক সুবেল আহমেদ বলেন, সংগৃহীত নথিপত্রের আলোকে অভিযোগটি খতিয়ে দেখার পর কমিশনের কাছে দ্রুত প্রতিবেদন দাখিল করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!