1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জাহাজমারা ইউনিয়নকে উপজেলা করার ঘোষণা হান্নান মাসউদের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

জাহাজমারা ইউনিয়নকে উপজেলা করার ঘোষণা হান্নান মাসউদের

প্রতিনিধি

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১০ দলীয় ঐক্য সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ জাহাজমারা ইউনিয়নকে উপজেলা করার ঘোষণা দিয়েছেন।

রোববার (২৫ জানুয়ারি) রাতে হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের সেন্টার বাজারে এনসিপির কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

এ সময় হান্নান মাসউদ বলেন, নির্বাচিত হলে বুড়িরচর ইউনিয়নকে পৌরসভা এবং জাহাজমারা ইউনিয়নকে উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি জাহাজমারা কমিউনিটি কলেজকে অনার্স ও মাস্টার্স পর্যায়ে উন্নীত করার প্রতিশ্রুতি দেন তিনি।

পথসভায় বক্তব্যে তিনি বলেন, আমি কথা বলতে এসেছি সেই মানুষগুলোর পক্ষে—যাদের কাছ থেকে সিএনজি স্ট্যান্ডে চাঁদা নেওয়া হয়। কৃষক ও জেলেরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রে যায়, অথচ আজ তারাই ভয় ও হুমকির মুখে।

তিনি আরও বলেন, সাধারণ মানুষ প্রশাসনকে ভয় পায় না, ভয় পায় সন্ত্রাসীরা। এ কারণেই তারা বাড়িতে থাকতে পারে না।

হান্নান মাসউদ নিঝুম দ্বীপে যাতায়াত সহজ করতে জাহাজমারা থেকে মোক্তারিয়া ঘাট পর্যন্ত মহাসড়কের আদলে সড়ক নির্মাণের ঘোষণাও দেন। পাশাপাশি হাতিয়ার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক আলা উদ্দিন, জাহাজমারা ইউনিয়ন জামায়াতের আমির মাহবুবুর রহমান, জামায়াত নেতা অ্যাডভোকেট নোমান সিদ্দিকীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, গত বছরের ২৪ মার্চ রাতে জাহাজমারা বাজারে একটি পথসভায় হামলার শিকার হন আব্দুল হান্নান মাসউদ। ঘটনার পর অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে তিনি ছাত্র-জনতাকে নিয়ে সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!