1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জামায়াতের বিক্ষোভ ঘিরে সাভারে অতিরিক্ত পুলিশ মোতায়েন, যানবাহনে তল্লাশি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

জামায়াতের বিক্ষোভ ঘিরে সাভারে অতিরিক্ত পুলিশ মোতায়েন, যানবাহনে তল্লাশি

প্রতিনিধি
আব্দুল্লাহ আল নোমান, স্টাফ করেসপন্ডেন্ট (সাভার): অনুমতি ছাড়াই জামায়াতে ইসলামীর তিন দফা বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে রাজধানী ঢাকার প্রবেশমুখ সাভারের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সর্বাত্মক প্রস্তুতি নিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাচ্ছেন বাহিনীর সদস্যরা। সোমবার (৫ জুন) ভোর থেকেই ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের আমিনবাজার ও বিরুলিয়া এলাকায় পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
রাজধানীতে জামায়াতের কর্মসূচি ঘোষণার পর পুলিশ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানায়, পুলিশের নিষেধ অমান্য করে আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটিয়ে সমাবেশ করতে চাইলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সরেজমিনে সাভারের আমিনবাজার এলাকায় গিয়ে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় ঢাকাগামী লেনে চেকপোস্ট বসিয়ে সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছে দায়িত্বরত পুলিশ সদস্যরা। সন্দেহভাজন কোন গাড়ি কিংবা ব্যক্তিকে দেখলেই তল্লাশি চালানো হচ্ছে। কারও গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে রাজধানীতে প্রবেশ করতে না দিয়ে উল্টোদিকে ঘুরিয়ে দিতে দেখা গেছে। নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সাভারের বাজার বাসস্ট্যান্ড ও বিরুলিয়া এলাকায়ও চেকপোস্ট বসিয়ে পুলিশের তল্লাশি কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, অনুমতি ছাড়াই সোমবার রাজধানীতে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে জামায়াত। এই সমাবেশ ঘিরে যাতে তারা কোনো প্রকার বিশৃঙ্খলা কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড করতে না পারে, এ কারণে আমরা সতর্ক অবস্থানে রয়েছি। আমিনবাজার নিয়মিত চেকপোস্টের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। সন্দেহভাজন বিভিন্ন পরিবহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে, তবে এখনও কেউ আটক হয়নি। আমিনবাজার ছাড়াও বিরুলিয়া, সাভার ও আশুলিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশি চেকপোস্ট রয়েছে।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, রাজধানীতে জামায়াতের ডাকা বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে সাভারের আমিনবাজার এবং বিরুলিয়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে। সকাল থেকেই চেকপোস্টগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। দুপুর সাড়ে ১১টা পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি পাশাপাশি কাউকে আটকও করা হয়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
প্রসঙ্গত, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, দলের আমির ডা. শফিকুর রহমানসহ নেতাদের মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের তিন দফা দাবিতে সোমবার বিকেল ৩টায় রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ শাখা বায়তুল মোকাররমের উত্তর গেটে এ সমাবেশের আয়োজন করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!