1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জামালপুরে ২ দিনে বিএনপির ২১ নেতাকর্মী আটক - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

জামালপুরে ২ দিনে বিএনপির ২১ নেতাকর্মী আটক

প্রতিনিধি

জামালপুরে গত দুদিনে নাশকতার অভিযোগের মামলায় জেলা বিএনপি ও অঙ্গ দলের ২১ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (১ এপ্রিল) ও বৃহস্পতিবারে (৩০ মার্চ) পৌর শহরের বিভিন্নস্থান থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, লিয়াকত আলী (৫৮), মিজানু রহমান (৫৫), আব্দুর রাজ্জাক লিটন (৬০), মোকছেদুর রহমান হারুন (৪৫), রাকিবুল হাসান বিপুল (৩৬), উবায়দুল্লাহ (৫৪), শেখ আল সাখাওয়াত পারভেজ রাজন (৩১), কামরুল হাসান কাবুল(৩৮), মোঃ সুফিয়ান কবির শিপন (৪৫), আবুল মুনসুর (৫০), শাকিব হোসেন (২২), শফিকুল ইসলাম (৩৫), লাল মিয়া (৩৬), আল আমিন (২৯), আলাউদ্দিন (৩৬), আতাউর রহমান (৬০), আলী রেজা (৫৮), ইয়াকুব মিয়া (৪০), সাজু মিয়া (৩৬), সুমন মিয়া (২৬), আবুল হাসান জয় (২৭)।

জামালপুর সদর থানার পুলিশ বাদী হয়ে নৈরাজ্য ও নাশকতার চেষ্টা অভিযোগে মামলা দায়ের করেন। এ বিষয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, পুলিশ বিনা কারণে বিএনপি নেতাকর্মীদের আটক করে মামলা দিচ্ছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।

জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ইমন বলেন, নৈরাজ্য ও নাশকতার অভিযোগে বিএনপির ২১ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!