1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রতিনিধি

জামালপুরে ২০ হাজার টাকা যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আমিনুল ইসলামকে (৩৮) মৃত্যুদণ্ডাদেশ ও ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৩০ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি আমিনুল ইসলাম দেওয়ানগঞ্জ উপজেলার বেনুয়ারচর এলাকার আমজল মিয়ার ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফজলুল হক ঢাকা পোস্টকে বলেন, ২০১৮ সালে দেওয়ানগঞ্জ উপজেলার আমজল মিয়ার ছেলে আমিনুল ইসলামের সাথে বকশীগঞ্জ উপজেলার সুরুজ মিয়ার মেয়ে সুজানা আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। ২০২২ সালে ২০ হাজার টাকা যৌতুকের জন্য স্ত্রী সুজানা আক্তারকে পেটে লাথি দেয়ে। এতে সুজনা আক্তারের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত সুজনা আক্তারের বাবা সুরুজ মিয়া বাদী হয়ে আমিনুল ইসলামসহ তিনজনকে আসামি করে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ আমিনুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ ও ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে। অর্থদণ্ডের টাকা সুজানার পরিবার পাবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!