1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জামায়াত সব সময় বিশ্বাসঘাতকতা করেছে : কাজী আলাউদ্দিন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

জামায়াত সব সময় বিশ্বাসঘাতকতা করেছে : কাজী আলাউদ্দিন

প্রতিনিধি

সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি‌র জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন বলেছেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ সব সময় জাতির সঙ্গে ও দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ১৯৭১ সালে যখন হিন্দু–বৌদ্ধ–খ্রিস্টানসহ সকল ধর্ম–বর্ণের ছাত্র, শ্রমিক, কৃষক, ব্যবসায়ী, সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিল, তখন ওই দল স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল।
রোববার (৩০ নভেম্বর) বিকেলে আশাশুনির বুধহাটা বাজারে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত ধানের শীষের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাজী আলাউদ্দিন বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর জামায়াতের রাজনীতি ও প্রতীক নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেনা–জনতার আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় এসে গণতন্ত্রের স্বার্থে ওই দলকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেন। ১৯৮৬ সালের পর বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে জিয়াউর রহমানকে হত্যা করে দেশের উন্নয়ন থামিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে ক্ষমতায় আসে স্বৈরাচারী শাসন।

তিনি বলেন, জামায়াতের আমিরও বাধ্য হয়ে স্বীকার করেছেন- বাংলাদেশের গণ–জাগরণের নতুন সুযোগ সৃষ্টি করেছেন গণবিপ্লবের মহানায়ক ‘মাস্টারমাইন্ড’ তারেক রহমান। তার নেতৃত্বে ঘোষিত ৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কার নয়, দেশের প্রত্যেক সম্প্রদায়, প্রতিটি নাগরিকের উন্নয়নকে কেন্দ্র করে তৈরি।

কাজী আলাউদ্দিন বলেন, ২০২৩ সালে ঘোষিত এই ৩১ দফার মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। মা–বোনদের কথা বিবেচনা করে ফ্যামিলি কার্ড চালু করা হবে, যার মাধ্যমে পরিবারপ্রধান ঘরে বসেই ভাতা পাবেন—এ ভাতা দিয়ে সন্তানদের পড়াশোনা চালানো ও পরিবারের খরচ মেটানো সম্ভব হবে। কৃষকের জন্য পৃথক কৃষি কার্ড থাকবে, যাতে সহজে সার, সেচসহ উৎপাদন–সম্পর্কিত সুবিধা পাওয়া যায়।

উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আপনারা শুধু কালিগঞ্জ ও দেবহাটার উন্নয়নটা দেখে আসুন। ইনশাআল্লাহ, আমি কথা দিয়ে গেলাম—বাংলাদেশের মধ্যেও আশাশুনি উপজেলাকে একটি রোল মডেল উপজেলায় রূপান্তর করব। একই সঙ্গে আপনাদের জন্য একটি মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন বুধহাটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ আব্দুর রব এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মামুন হোসেন।

সমাবেশে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য স.ম হেদায়েতুল ইসলাম, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, সাবেক যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম মন্টু, আশাশুনি উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুর রশিদ, তুহিনউল্লাহ তুহিন, মো. শওকত হোসেন, মো. রবিউল আওয়াল ছোট ও মো. আব্দুল আলিম।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!