1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জামায়াত প্রার্থীকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন হাসনাত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

জামায়াত প্রার্থীকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন হাসনাত

প্রতিনিধি

জামায়াত প্রার্থীকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন হাসনাত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এ সময় কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী সাইফুল ইসলাম শহিদকে সঙ্গে নিয়ে মনোনয়ন পত্র জমা দিতে যান এনসিপির এই নেতা।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের কাছে হাসনাত আবদুল্লাহ তার মনোনয়ন পত্র জমা দেন। এ সময় তার সঙ্গে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

জাতীয় নাগরিক পার্টির সঙ্গে জামায়াতে ইসলামীর জোটের কারণে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে নির্বাচন না করার সিদ্ধান্তের কথা জানান জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ।

এর আগে রোববার (২৮ ডিসেম্বর) রাতে সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সমমনা আট দলসহ এনসিপির সঙ্গে জোট গঠনের ঘোষণা দেন। ওই ঘোষণার পর সাইফুল ইসলাম শহিদ ফেসবুক পোস্টের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান।

কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি। এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির সঙ্গে শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহর তুমুল লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!