ইপেপার / প্রিন্ট
ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে মার্কিন শিক্ষাবিদ ড. গর্ডন ক্লিংগেনশমিট নেতৃত্বাধীন খ্রিষ্টান সম্প্রদায়ের ১০ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎটি আন্তরিক ও সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি, সংখ্যালঘু অধিকার, পারস্পরিক সহাবস্থান এবং সামাজিক শান্তি বজায় রাখার বিষয় নিয়ে আলোচনা হয়।
জামায়াত আমির বলেন, বাংলাদেশ একটি বহুধর্মীয় ও বহুসাংস্কৃতিক দেশ, যেখানে সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
বাংলাদেশের খ্রিষ্টান সম্প্রদায়ের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় বিষয় তুলে ধরা হয়।
ড. গর্ডন ক্লিংগেনশমিট বাংলাদেশে বিভিন্ন ধর্মের মধ্যে বিদ্যমান সৌহার্দ্য প্রশংসা করেন এবং এই ধরনের সংলাপ অব্যাহত রাখার গুরুত্বের কথা উল্লেখ করেন।
জামায়াতের পক্ষ থেকে: সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, শিক্ষাবিদ ড. যুবায়ের আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক সাইফুল্লাহ মানসুর।
প্রতিনিধি দলে: ন্যাশনাল খ্রিস্টান ফেলোশিপ অব বাংলাদেশের জেনারেল সেক্রেটারি মার্থা দাশ, বাংলাদেশ ইভানজেলিক্যাল রিভাইভাল চার্চের চেয়ারম্যান রেভারেন্ড বনি বাড়ৈ, টিচার ফর পাস্তর ইন বাংলাদেশের প্রাক্তন আইনপ্রণেতা ড. গর্ডন।
সাক্ষাতের শেষে এহসানুল মাহবুব জুবায়ের সাংবাদিকদের উপস্থিত দলে সংক্ষিপ্ত ব্রিফিং প্রদান করেন।