1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জাবিতে ২০ কিমির বেশি গতিতে চালানো যাবে না বাইক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

জাবিতে ২০ কিমির বেশি গতিতে চালানো যাবে না বাইক

প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে মোটরসাইকেল চলাচলের ক্ষেত্রে সংশ্লিষ্ট অংশীজনদের জন্য নতুন কিছু নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ। নতুন নির্দেশনায় মোটরসাইকেল চালকদের জন্য বৈধ নিবন্ধন সনদ ও ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া ক্যাম্পাসে মোটরসাইকেলের সর্বোচ্চ গতিসীমাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (সাধারণ প্রশাসন) মো. মাহতাব-উজ-জাহিদের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোটরসাইকেল ব্যবহারকারীদের অবশ্যই কিছু নির্দিষ্ট শর্ত মেনে চলতে হবে।

নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে, মোটরসাইকেল চালকদের জন্য বৈধ নিবন্ধন সনদ ও ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক এবং মোটরসাইকেলের কাগজপত্র রেজিস্ট্রার অফিসের এস্টেট শাখায় জমা দিয়ে যানবাহনের স্টিকার সংগ্রহ করতে হবে। এছাড়া বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো থেকে বিরত থাকতে হবে এবং ক্যাম্পাসে সর্বোচ্চ গতিসীমা ২০ কিলোমিটার প্রতি ঘণ্টা মেনে চলতে হবে। দুর্ঘটনা ঘটলে এর সম্পূর্ণ দায়ভার চালককেই বহন করতে হবে।

এ নির্দেশনা লঙ্ঘন করলে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে বলে সতর্ক করা হয়েছে। সংশ্লিষ্ট সকলকে নির্দেশনাগুলো মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!