1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জাবিতে ছাত্রীকে সাইবার বুলিং, ছাত্র বহিষ্কার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

জাবিতে ছাত্রীকে সাইবার বুলিং, ছাত্র বহিষ্কার

প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন ভাষায় গালিগালাজ, সাইবার বুলিং ও হুমকি দেওয়ার অভিযোগে গোলাম রব্বানী নামে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

​বৃহস্পতিবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশের মাধ্যমে শাস্তির বিষয়টি নিশ্চিত করা হয়।

অভিযুক্ত গোলাম রব্বানী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী এবং নবাব সলিমুল্লাহ হলের আবাসিক ছাত্র। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘Tuco The Ugly’ নামক একটি পেজ পরিচালনা করেন।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একটি দেয়াল গ্রাফিতিকে কেন্দ্র করে প্রকৃত ঘটনা না জেনেই নিজের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন গোলাম রব্বানী। ওই ভিডিওর মন্তব্যের ঘরে ইংরেজি বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী মনিষা সরকার একটি যৌক্তিক ও সংযত মন্তব্য করেন। তবে এর জবাবে রব্বানী অত্যন্ত কুরুচিপূর্ণ ও জঘন্য ভাষায় ওই ছাত্রীকে ব্যক্তিগত আক্রমণ করেন।

ওই ঘটনায় গত ১১ মার্চ ভুক্তভোগী শিক্ষার্থী প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, একজন নারী শিক্ষার্থী হিসেবে এই ধরনের আচরণ তাকে মানসিকভাবে আতঙ্কিত ও বিপর্যস্ত করে তুলেছে।

প্রক্টর অফিসের প্রাথমিক তদন্ত ও সুপারিশের ভিত্তিতে আজ ১২ মার্চ বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করে। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত অফিস আদেশে জানানো হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮’-এর ৪ (১) (খ) ধারা অনুযায়ী গোলাম রব্বানীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। একইসাথে অফিস আদেশ থেকে জানা যায় বহিষ্কারকালীন তিনি বিশ্ববিদ্যালয়ের কোনো আবাসিক হলে অবস্থান করতে পারবেন না বলে।

​ঘটনার অধিকতর তদন্তের জন্য সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক তমালিকা সুলতানাকে সভাপতি করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সুপারিশসহ বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!