1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নেন মিজানুর রহমান আজহারী - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নেন মিজানুর রহমান আজহারী

প্রতিনিধি

জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে তুলেছেন ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হককেও কাঁধে নিতে দেখা যায়। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রীর জানাজার পর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এমন দৃশ্যের দেখা মেলে।

আপসহীন নেত্রীকে শেষ বিদায়ের এই মুহূর্তটি লাখো মানুষের হৃদয়ে শোকের আবহকে আরও ঘনীভূত করে তোলে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেকের ইমামতিতে সম্পন্ন হয় খালেদা জিয়ার জানাজা। এতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিকরা অংশ নেন।

জানাজা শুরুর আগে জিয়ার স্মৃতিচারণা করে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। পরিবারের পক্ষে কথা বলেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গোটা জাতির কাছে মা খালেদা জিয়ার পক্ষে ক্ষমা চেয়ে বেহেশত কামনায় দোয়ার অনুরোধ জানান তিনি।

এদিন সকাল থেকেই আপসহীন ও দেশনেত্রীকে শেষ বিদায় জানাতে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষের ঢল নামে মানিক মিয়া অ্যাভিনিউসহ আশপাশের এলাকায়। জানাজার স্থলে জায়গা না পেয়ে খামারবাড়ি, আসাদগেট, ফার্মগেট, কারওয়ান বাজার, ধানমন্ডি এলাকা পর্যন্ত বিস্তৃত হয় লাখো মানুষের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!