1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জাতীয় স্মৃতিসৌধে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

জাতীয় স্মৃতিসৌধে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি

প্রতিনিধি
oppo_1026

জাতীয় স্মৃতিসৌধে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
মহান বিজয় দিবস উপলক্ষে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিন শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদ, মুক্তিযোদ্ধাসহ লাখ মানুষ।

সরেজমিনে শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রাঙ্গণ সৌন্দর্য বধর্নের জন্য পরিচ্ছন্নকর্মীদের ব্যস্ত সময় পার করতে দেখা যায়। এসময় জাতীয় স্মৃতিসৌধে রং তুলির কাজ করতে দেখা যায়। এছাড়া বাহারী ফুল গাছের আদলে লাল-সবুজে আভায় সাজানো হচ্ছে স্মৃতিসৌধ। গণ কবর ও শহীদ বেদী ধুয়ে মুছে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। লেক সংস্কার ও আলোকসজ্জাসহ বিভিন্ন কাজ করছে প্রায় শতাধিক শ্রমিক।

জাতীয় স্মৃতিসৌধে পরিচ্ছন্নতার কাজ করছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি বলেন, আমরা জাতীয় স্মৃতিসৌধে প্রায় এক মাস সময় ধরে বিভিন্ন কাজ করছি। এখানে কেউ ঝাড়ু দিচ্ছে আবার কেউ গাছের আগাছা ছাঁটাই করছে। এছাড়াও রং তুলির কাজসহ আলোকসজ্জার কাজ করা হচ্ছে বলে জানান তিনি।

অপরদিকে, জিএম আনোয়ারুল ইসলাম বলেন, আমি জাতীয় স্মৃতিসৌধে ৪৩ বছর ধরে মুছে যাওয়া লেখাগুলো নতুন করে লেখি। এখানে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীসহ গণ্যমান ব্যক্তিরা এসে গাছ রোপন করেন। সেই গাছের পাশে তাদের পরিচয় এবং দেশসহ ভ্রমণের বিস্তারিত আমি প্রতি বছর এসে লেখি। এখানে বীর শহীদদের জন্য কাজ করতে পেরে আমার অনেক ভালো লাগে বলে জানান তিনি।

জাতীয় স্মৃতিসৌধ ঝাড়ু দিচ্ছিলেন শেফালী বেগম। তিনি বলেন, আমি জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ পরিষ্কার রাখার জন্য প্রতিদিন এসে ঝাড়ু দেই। এতে আমার অনেক ভালো লাগে। যারা দেশের জন্য জীবন দিয়েছে, তাদের পরিচ্ছন্নতার কাজ করতে পারছি। দেশের লোক পরিষ্কার-পরিচ্ছন্ন দেখে ভালো বললে আমারও ভালো লাগবে বলে জানান তিনি।

সাভারে জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-মহকারী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার খান আনু ঢাকা পোস্টকে বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণকে ধুয়ে-মুছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হচ্ছে। প্রায় এক মাস ধরে শতাধিক শ্রমিক জাতীয় স্মৃতিসৌধকে বিজয় দিবসের জন্য প্রস্তুতির কাজ চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!