1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জাতীয় পার্টি ও জাসদের শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

জাতীয় পার্টি ও জাসদের শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান

প্রতিনিধি

চাঁদপুরে জাতীয় পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে প্রায় শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন। সোমবার (৪ নভেম্বর) বিকেলে চাঁদপুর প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন। এ সময় জেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম মিজি এবং জাসদের সদর উপজেলার নেতা মো. মশিউর রহমান খোকনসহ দুই দলের নেতাকর্মীরা ফুলের তোড়া তুলে দিয়ে জেলা এনসিপি নেতাদের হাতে আনুগত্য প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রধান সমন্বয়কারী মো. মাহবুব আলম, সদর উপজেলার প্রধান সমন্বয়কারী তামিম খান, হাইমচর উপজেলার প্রধান সমন্বয়কারী অধ্যাপক মো. মোখলেছুর রহমান মুকুল, মতলব উত্তর উপজেলার প্রধান সমন্বয়কারী ডি. এম. আলাউদ্দিন, মতলব দক্ষিণ উপজেলার প্রধান সমন্বয়কারী মো. নবীর হোসেন, চাঁদপুর সদর উপজেলার যুগ্ম-সমন্বয়কারী মুফতি মাহমুদ হাসান, সাইফুর রহমান গাজী, হাইমচর উপজেলার যুগ্ম-সমন্বয়কারী আজিজুল হক রাজু, ফরিদগঞ্জ উপজেলার যুগ্ম-সমন্বয়কারী অ্যাডভোকেট আ. জব্বার প্রমুখ।

যোগদানকারীদের স্বাগত জানিয়ে জেলা প্রধান সমন্বয়কারী মো. মাহবুব আলম বলেন, জাতীয় নাগরিক পার্টি দেশে একটি গুণগত পরিবর্তন আনতে চায়। জাতীয় পার্টি ও জাসদের মতো দল থেকে এত সংখ্যক নেতাকর্মীর যোগদান প্রমাণ করে যে দেশের মানুষ এনসিপির গণমুখী রাজনীতিতে আস্থা রাখে। আমরা বিশ্বাস করি, নতুনভাবে যুক্ত হওয়া এই নেতারা দলের লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

নেতৃবৃন্দ বলেন, এই ব্যাপক যোগদান চাঁদপুর জেলায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক ভিত্তিকে আরও মজবুত করবে এবং ভবিষ্যতে দলটি আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!