ইপেপার / প্রিন্ট
জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কয়েক দিন বাকি থাকতেই বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তার বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ এর উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বদলির ঘোষণা দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করা হয়েছে।
বদলির আদেশে উল্লেখিত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন:
এম এ জলিল, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি, নতুন দায়িত্বে ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়।
মো. সাইফুজ্জামান ফারুকী, পুলিশের বিশেষ শাখা (এসবি) অতিরিক্ত ডিআইজি, নতুন দায়িত্ব ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়।
মোহাম্মদ বেলায়েত হোসেন, খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি, বদলি হয়ে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার হন।
এর পাশাপাশি আরও বদলি হয়েছে:
রাজশাহীর সারদার অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান, জিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে।
রাজশাহীর সারদার অতিরিক্ত ডিআইজি মো. জাবেদুর রহমান, সিআইডি-তে নিয়োগ।
এস এম আশরাফুজ্জামান, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি।
রাজশাহীর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মো. রশীদুল হাসান, রংপুর পিটিসিতে সংযুক্ত ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে।
সুপার নিউমারারিতে থাকা অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রবিউল হোসেন ভূইয়ার, এন্টি টেররিজম ইউনিটের বদলির আদেশ বাতিল।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জনস্বার্থে জারি করা এ বদলির আদেশ অবিলম্বে কার্যকর হবে।