1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জাতীয় দলের বিপক্ষে খেলবে বিসিএল অলস্টার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

জাতীয় দলের বিপক্ষে খেলবে বিসিএল অলস্টার

প্রতিনিধি

গত ২৩ ফেব্রুয়ারি থেকে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) আসর শুরু হয়েছিল। গ্রুপ পর্বের খেলা শেষে এবার ফাইনালের অপেক্ষা। শিরোপা নির্ধারণী ম্যাচটি আগামী ৩ মার্চ মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর আরেকটি ম্যাচে লড়চে জাতীয় দল ও বিসিএলের পারফরমারদের নিয়ে গঠিত দল।বিসিএলের ফাইনাল শেষে পাকিস্তান সিরিজের আগে জাতীয় দলের ক্রিকেটাররা বিশ্রামে থাকবেন ধারণা করা হচ্ছিল। কিন্তু আগামী ৭ মার্চ মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আরেকটি ম্যাচে তাদের মাঠে নামতে হচ্ছে। যেখানে একটি দলের হয়ে খেলবে জাতীয় দলের ক্রিকেটাররা। তাদের প্রতিপক্ষ দল গঠিত হবে বিসিএলে ভালো পারফর্ম করা বাকি ক্রিকেটারদের নিয়ে।

জাতীয় দল বনাম বিসিএল অলস্টার ম্যাচের স্কোয়াড এখনও চূড়ান্ত হয়নি। ফাইনাল শেষেই তা চূড়ান্ত হবে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। ৭ মার্চ খেলা শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে, যা চলবে রাত ৯টা ৫৫ মিনিটে।

এই ম্যাচ শেষেই জাতীয় দলের ক্রিকেটাররা পাকিস্তান সিরিজের প্রস্তুতিতে নামবেন। সবকিছু ঠিক থাকলে ১১ মার্চ প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১৩ এবং ১৫ মার্চ। তিনটি ম্যাচই মিরপুরে অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!