1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ দিন’—নির্ভয়ে ভোট দিতে সেনাপ্রধানের আহ্বান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

‘জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ দিন’—নির্ভয়ে ভোট দিতে সেনাপ্রধানের আহ্বান

প্রতিনিধি

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেড় বছরের অপেক্ষার পর দেশ একটি গুরুত্বপূর্ণ ও আনন্দের দিনে উপনীত হয়েছে। তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর আদমজী কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, “আমি মনে করি আজকে আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আমরা গত দেড় বছর ধরে এই দিনটির অপেক্ষায় ছিলাম। আজকে একটি সুষ্ঠু নির্বাচন হচ্ছে। ভোটাররা নির্ভয়ে ভোট দেবেন।”

সারা দেশের নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। “আমি সকালেই সারা দেশের খোঁজখবর নিয়েছি। আমার কাছে থাকা তথ্য অনুযায়ী, অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে এবং ভোটের অনুকূল পরিবেশ রয়েছে,” বলেন তিনি।

ভোটারদের উদ্দেশে সেনাপ্রধান বলেন, “আমি অনুরোধ করব, আপনারা নির্ভয়ে বাসা থেকে বের হয়ে পোলিং স্টেশনে যাবেন এবং আপনাদের ভোট দেবেন।”

নির্বাচন চলাকালে সংবাদমাধ্যমের ভূমিকাও প্রশংসা করেন তিনি। বলেন, “মিডিয়ার লোকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছেন। সারাদেশের পরিস্থিতি জনগণকে জানাচ্ছেন। এতে জনগণ আশ্বস্ত হচ্ছে এবং ভোট দিতে উৎসাহী হচ্ছে।”

সবশেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “ইনশাআল্লাহ আমরা একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হবো।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!