1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জাতীয়তাবাদী দল বিএনপির মহিলাদের নিয়ে ধানের শীষের ভোট প্রচারণা সভা অনুষ্ঠিত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

জাতীয়তাবাদী দল বিএনপির মহিলাদের নিয়ে ধানের শীষের ভোট প্রচারণা সভা অনুষ্ঠিত

আহমদ রেজা (চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি)

জাতীয়তাবাদী দল বিএনপির মহিলাদের নিয়ে ধানের শীষের ভোট প্রচারণা সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি করতে মহিলাদের অংশগ্রহণে ভোট প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

দক্ষিণ জেলা বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজামের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সহ–সাধারণ সম্পাদক আবু তাহেরের উদ্যোগে জুঁইদন্ডি ১১নং ইউনিয়ের (১,২,৩) ওয়ার্ড এলাকায় এ প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আজ বিকাল ৩টায় ইউনিয়নের স্থানীয় তৃণমূল নেতৃবৃন্দ, নারী কর্মী ও সাধারণ মহিলারা ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের সমর্থনে প্রচার–প্রচারণায় অংশ নেন। নারীরা জানান, আনোয়ারা–কর্ণফুলীর নির্যাতিত, অসহায়, মেধাবী ও শিক্ষিত নারীদের অধিকার আদায়ে সরওয়ার জামাল নিজাম অতীতে যেমন পাশে ছিলেন, ভবিষ্যতেও তেমনি উন্নয়ন, বেকারত্ব নিরসন, সমাজসেবা এবং অন্যায়ের প্রতিবাদে কাজ করার সুযোগ চান তারা।

নারীরা সড়ক–যোগাযোগ উন্নয়ন, স্কুল–কলেজের অগ্রগতি, মাতৃত্ব ভাতা, প্রতিবন্ধী কোটা এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য ধানের শীষকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।

আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম নেতৃত্বে বাংলাদেশ জাতীয়বাদী দল শহীদ জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মতবিনিময় উপস্থিতি বলেন,
“আপনারা বিব্রত হবেন না, আমরা আপনাদের পাশে চাই। আপনাদের সহযোগিতায় আমরা এলাকার উন্নয়নমূলক কাজ করে যাবো। দেশকে শান্তি, ন্যায়বিচার ও সঠিক পথে পরিচালনার জন্য ধানের শীষকে বিজয়ী করা প্রয়োজন।”

সভায় উপস্থিত ছিলেন এলাকার মুরব্বি ও নেতৃবৃন্দ—মোঃ খোরশেদ, মোঃ মুছা, মোঃ দিদার, মোঃ কায়সারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা। অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় মহিলাদের নিয়ে মহিলা দল গঠন করা হয় এবং সকলের নিকট দোয়া ও সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

সভায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে আনোয়ারা–কর্ণফুলীর গণমানুষের কান্ডারী সরওয়ার জামাল নিজামকে আবারও এগিয়ে নিতে হবে। মহিলারা প্রতিশ্রুতি দেন, নির্বাচনের দিন পর্যন্ত তারা ঐক্যবদ্ধভাবে প্রচার–প্রচারণা চালিয়ে যাবেন এবং গুজব–উসকানি ও প্রতারণা থেকে দূরে থাকার আহ্বান জানান। সবশেষে, সমাবেশে উপস্থিত সকলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে দোয়া করেন এবং সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!