1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জাতিসংঘ পানি সম্মেলনে বাংলাদেশ সহসভাপতি নির্বাচিত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

জাতিসংঘ পানি সম্মেলনে বাংলাদেশ সহসভাপতি নির্বাচিত

প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের প্রধান কার্যালয়ে ৪৬ বছর পর অনুষ্ঠেয় ‘ওয়াটার কনফারেন্স:২০২৩’ উদ্বোধন হয়েছে। বাংলাদেশ থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের নেতৃত্বে এ সম্মেলনে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপিসহ ১৩ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল অংশ নিয়েছে।পাশাপাশি একাধিক সাইড-ইভেন্টে অংশ নেবেন প্রতিনিধি দলের সদস্যরা।

বুধবার স্থানীয় সময় সকাল ৯টায় জাতিসংঘের প্রধান কার্যালয়ে ‘ওয়াটার কনফারেন্স:২০২৩’ এর উদ্বোধন হয় বৈশ্বিক এই আয়োজনের।

বাংলাদেশের পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহেদ ফারুক,এমপি জাতিসংঘের সদর দপ্তরে ভারতের জলসম্পদ,নদী উন্নয়ন এবং গঙ্গা পুনর্জীবন মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং নেপালের পানি সরবরাহ মন্ত্রী আব্দুল খান এর মধ্যে সাইড লাইনে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

সম্মেলনের প্রাথমিক লক্ষ্য—বৈশ্বিক পানি সংকট নিয়ে সচেতনতা সৃষ্টি এবং পানি সম্পর্কিত লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে আন্তর্জাতিকভাবে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা।পাশাপাশি সম্মেলনের মূল লক্ষ্য নির্ধারণ করা হয়েছে— একটি শক্তিশালী ‘ওয়াটার অ্যাকশন এজেন্ডা’ তৈরি করা, যা জাতিসংঘের সদস্য দেশ ও স্টেকহোল্ডারদের প্রতিশ্রুতিকে উপস্থাপন করবে।

২০২৩ সালের জাতিসংঘ পানি সম্মেলনের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালনের জন্য সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। সম্মেলনটির উদ্বোধনের সময় আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনের ফল ঘোষণা করা হয়। সহ-সভাপতি পদে বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের দক্ষ নেতৃত্বের ওপর বিশ্ব সম্প্রদায়ের গভীর আস্থারই প্রতিফলন। এই অর্জন বাংলাদেশকে টেকসই উন্নয়নের জন্য আন্তর্জাতিকভাবে সম্মত পানি বিষয়ক লক্ষ্যসমূহ অর্জনে বিশ্বব্যাপী চলমান প্রচেষ্টাকে আরও বেগবান করার নেতৃত্ব দানে সহায়তা করবে।

২৪ মার্চ ‘ওয়াটার কনফারেন্স:২০২৩’ সমাপ্ত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!