1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জাতিকে বিভ্রান্ত করলে ছাড় নয় : ছাত্রদল সম্পাদক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

জাতিকে বিভ্রান্ত করলে ছাড় নয় : ছাত্রদল সম্পাদক

প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ায় তিন সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ ঘিরে চলমান বিতর্কের প্রেক্ষাপটে মুখ খুলেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও নোয়াখালীর সন্তান নাছির উদ্দীন নাছির।

জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাশাপাশি আব্দুল হান্নান মাসউদের ভূমিকা নিয়ে জবাবদিহিতার দাবি তুলেছেন ছাত্রদল সম্পাদক।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে নাছির উদ্দীন নাছির বলেন, হাতিয়ার ঘটনায় আমাদের স্পষ্ট অবস্থান।

তিনি দাবি করেন, প্রাপ্ত তথ্য-প্রমাণ, ভিডিও বক্তব্য, চিকিৎসা নথি এবং স্থানীয় পর্যায়ের যাচাই-বাছাই পর্যালোচনায় ঘটনাটি অনেকের কাছে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও পরিকল্পিত বয়ান বলে প্রতীয়মান হচ্ছে।

তবে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল উল্লেখ করে তিনি বলেন, চূড়ান্ত তদন্ত সম্পন্ন হওয়ার আগে দায়িত্বশীল মহল থেকে মন্তব্য করা সমীচীন নয়। তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটনের আহ্বান জানান এবং বলেন, আইন তার নিজস্ব গতিতে চলুক।

নাছির আরও বলেন, যদি তদন্তে প্রমাণিত হয় যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে মিথ্যা নাটক সাজানো হয়েছে, তবে দায়ীদের ছাড় দেওয়া হবে না। মব কালচার, অপপ্রচার ও চরিত্রহননের রাজনীতি বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, মিথ্যা অভিযোগের মাধ্যমে কোনো রাজনৈতিক দল, প্রার্থী বা ব্যক্তিকে কলঙ্কিত করার চেষ্টা জাতির সঙ্গে প্রতারণার শামিল।

তিনি অভিযোগ করে বলেন, এমন অপকৌশল প্রমাণিত হলে সংশ্লিষ্ট পক্ষ—শিবির, রাজাকার চক্র, জামায়াতপন্থি গোষ্ঠী ও এনসিপিকে জাতির সামনে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি জনমনে অস্থিরতা সৃষ্টি ও বিএনপির সম্মানহানির অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বিশেষ করে এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে উল্লেখ করে নাছির বলেন, তাকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে।

স্ট্যাটাসের শেষাংশে তিনি বলেন, রাজনীতি হোক আদর্শ, নীতি ও জনকল্যাণের প্রতিযোগিতা। মিথ্যা নাটক, মব উসকানি ও চরিত্রহননের মাধ্যমে নয়। সত্য প্রতিষ্ঠিত হবেই—এটাই আমাদের অটল বিশ্বাস।

স্টাটাসের সত্যতা নিশ্চিত করে নাছির উদ্দীন নাছির বলেন, আমি যে বক্তব্যটি আমার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দিয়েছি, সেটিই আমাদের স্পষ্ট ও আনুষ্ঠানিক অবস্থান। আমরা চাই বিষয়টির নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত হোক। কেউ যদি রাজনৈতিক উদ্দেশে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে যাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, তাদেরও জবাবদিহিতার আওতায় আসতে হবে—এটাই আমাদের দাবি।

এদিকে তিন সন্তানের জননীকে ধর্ষণের ঘটনাটি সঠিক নয় বলে দাবি করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ১০টার দিকে হাতিয়া সার্কেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি ভুক্তভোগীর বাড়িতে একজন অ্যাডিশনাল এসপি পাঠিয়ে এ তথ্য নিশ্চিত হন বলে জানান।

এর আগে, শুক্রবার দিবাগত রাতে চানন্দী ইউনিয়নে শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার জেরে তিন সন্তানের জননীকে (৩২) নিজ ঘরে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে। শনিবার দুপুরে নোয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিতে এসে ভুক্তভোগী নারী সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। পরে তাকে ইমার্জেন্সি বিভাগে চিকিৎসা শেষে হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়।

ভুক্তভোগী নারী উপজেলার চানন্দী ইউনিয়ন নলেরচর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন প্ল্যাটফর্মে একজন নারী অভিযোগ করেছেন, তিনি ধর্ষণের শিকার হয়েছেন। বিষয়টি জানার পর তদন্তের জন্য ঘটনাস্থলে একজন অ্যাডিশনাল এসপিকে পাঠানো হয়। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সেখানে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। তবে আশ্রয়ণ প্রকল্পে মারামারির ঘটনা ঘটেছে। যার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে তিনি ঘটনারও দুই ঘণ্টা আগে হাসপাতালে ভর্তি ছিলেন। তবুও আমরা লিখিত অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।

উপজেলা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়ে বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন রনি বলেন, সারাদিন যে ঘটনাটি সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন গণমাধ্যমে ছড়ানো হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এনসিপি এসব প্রপাগাণ্ডা ছড়াচ্ছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের শাস্তির আওতায় আনা হোক।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!