1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জলাবদ্ধতা নিরসন ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় অগ্রাধিকার দেবেন জামায়াত প্রার্থী ড. ফজলুল হক - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

জলাবদ্ধতা নিরসন ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় অগ্রাধিকার দেবেন জামায়াত প্রার্থী ড. ফজলুল হক

প্রতিনিধি

নির্বাচিত হলে চট্টগ্রাম নগরীর দীর্ঘদিনের প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসন এবং প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. এ কে এম ফজলুল হক।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি তার নির্বাচনী ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

ড. ফজলুল হক বলেন, চট্টগ্রাম শহরের সবচেয়ে বড় ও পুরোনো সমস্যা হলো জলাবদ্ধতা। বর্তমানে নগরীর খালগুলো বর্জ্যে পরিপূর্ণ হয়ে পড়েছে, যার ফলে সামান্য বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি হয়। এই সমস্যা সমাধানে একটি কার্যকর ও টেকসই বর্জ্য অপসারণ নীতিমালা প্রণয়ন জরুরি বলে তিনি মন্তব্য করেন। একই সঙ্গে নিয়মিত সড়ক পরিষ্কার রাখা এবং ফুটপাত দখলমুক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।

হকারদের পুনর্বাসন প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে তার কাছে কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় ‘ফ্লাইয়িং মার্কেট’ ব্যবস্থা চালু করা যেতে পারে, যেখানে সপ্তাহের নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্থানে বাজার বসবে। এতে সাধারণ মানুষ সহজে কেনাকাটা করতে পারবে এবং একদিকে যেমন হকারদের পুনর্বাসন হবে, অন্যদিকে তেমনি সড়ক ও ফুটপাত যানজটমুক্ত থাকবে।

প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত প্রার্থী বলেন, জনসংযোগকালে তিনি লক্ষ্য করেছেন, নগরীর বস্তি ও নিম্নআয়ের মানুষের জন্য স্বাস্থ্যসেবা অত্যন্ত অপ্রতুল। এসব এলাকার মানুষদের পক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বিনা মূল্যে চিকিৎসা নেওয়া সব সময় সম্ভব হয় না। আবার জেনারেল হাসপাতালেও প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত সেবা পাওয়া যায় না।

ড. ফজলুল হক বলেন, “এই জনগোষ্ঠীর জন্য এলাকায় এলাকায় সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। নির্বাচিত হলে এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।”

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন পার্কভিউ হাসপাতালের পরিচালক এবং চিটাগং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বোর্ড মেম্বার আমেনা শাহীনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!