1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জয় দিয়ে বিশ্বকাপ শুরু ওয়েস্ট ইন্ডিজের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

জয় দিয়ে বিশ্বকাপ শুরু ওয়েস্ট ইন্ডিজের

প্রতিনিধি

: ব্যাটিং-বোলিং নৈপুন্যে জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শুরু করেছে সহ-আয়োজক  ওয়েস্ট ইন্ডিজ। আজ ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে গতরাতে ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে হারিয়েছে পাপুয়া নিউ গিনিকে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রান করে দ্বিতীয়বারের মত টি-টোয়েন্টি বিশ^কাপে খেলতে নামা পাপুয়া নিউ গিনি। জবাবে ৬ বল বাকী রেখে জয় পায় দু’বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

মাঠ গায়ানায় টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ৭ রানে ২ উইকেট হারায় পাপুয়া নিউ গিনি। শুরুর ধাক্কা কাটিতে উঠে পাওয়ার প্লেতে ৩ উইকেটে ৩৪ রান করতে পারে তারা। টপ অর্ডারে সর্বোচ্চ ২১ রান করেন অধিনায়ক আসাদ ভালা।
৫০ রানে চতুর্থ উইকেট পতনের পর ৩৭ বলে ৪৪ রানের জুটি গড়েন সেসে বাউ ও চালর্স আমিনি। ১২ রান ক্ের আমিনি ফিরলেও, টি-টোয়েন্টিতে চতুর্থ হাফ-সেঞ্চুরি তুলেই সাজঘরে ফিরেন বাউ। ৬টি চার ও ১টি ছক্কায় ৪৩ বলে ৫০ রান করে ওয়েস্ট ইন্ডিজ  পেসার আলজারি জোসেফের দ্বিতীয় শিকার হন বাউ।

১৭তম ওভারে দলীয় ৯৮ রানে বাউ ফেরার পর শেষ দিকে উইকেটরক্ষক কিপলিং ডরিগার ৩টি চারে ১৮ বলে ২৭ রান এবং চ্যাড সোপারের ১০ রানের সুবাদে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রাানের সংগ্রহ পায় পাপুয়া নিউ গিনি। ওয়েস্ট ইন্ডিজের জোসেফ ও আন্দ্রে রাসেল ২টি করে উইকেট নেন।

জবাবে খেলতে নেমে দ্বিতীয় ওভারে গোল্ডেন ডাক মারেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার জনসন চার্লস। এরপর দ্বিতীয় উইকেটে ৪২ বলে ৫৩ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে রাখেন আরেক ওপেনার ব্রান্ডন কিং ও নিকোলাস পুরান। ৭টি চারে কিং ৩৪ এবং পুরান ১টি চার ও ২টি ছক্কায় ২৭ রান করে আউট হলে  চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।

এরপর অধিনায়ক রোভম্যান পাওয়েল ১৫ ও শেরফানে রাদারফোর্ড ২ রানে আউট হলে, ম্যাচে ফিরে পাপুয়া নিউ গিনি। ১৬ ওভার শেষে ৯৭ রান তুলতে ৫ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। তবে ষষ্ঠ উইকেটে ১৮ বলে অবিচ্ছিন্ন ৪০ রান তুলে ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত করেন রোস্টন চেজ ও রাসেল। ৪টি চার ও ২টি ছক্কায় চেজ ২৭ বলে অপরাজিত ৪২ এবং রাসেল ৯ বলে অনবদ্য ১৫ রান করেন। পাপুয়া নিউ গিনির ভালা ২ উইকেট নেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!