1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জয়পুরহাটে ভটভটি উল্টে ব্যবসায়ী নিহত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

জয়পুরহাটে ভটভটি উল্টে ব্যবসায়ী নিহত

প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলায় ভটভটি উল্টে রাসেল মন্ডল (৩৫) নামে এক ভাঙারি ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৩টার দিকে কালাইয়ের পুনট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল মন্ডল জয়পুরহাট সদর উপজেলার জামালপুর পালপাড়া গ্রামের লিটন মন্ডলের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাসেল ভাঙারির মালামাল নিয়ে ভটভটিযোগে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় যাচ্ছিলেন। পথে কালাই উপজেলার পুনট এলাকায় পৌঁছালে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে রাসেল ভটভটির নিচে চাপা পড়ে মাথা ও বুকে গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান। এ সময় ভটভটির চালক আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কালাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!