1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জয়পুরহাটে ডিমসহ সবজির দাম কমতে শুরু করেছে - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

জয়পুরহাটে ডিমসহ সবজির দাম কমতে শুরু করেছে

প্রতিনিধি

জেলার হাট-বাজারগুলোতে ডিমসহ অন্যান্য সবজির দাম কেজিতে প্রায় ৮ থেকে ১০টাকা কমেছে।
আজ শনিবার সকালে জেলার পাইকারী সবজির বাজার নতুনহাট ঘুরে কৃষক ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ৫৪ টাকা হালির ডিম চার টাকা কমে এখন ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ৪০০ টাকা কেজির কাচাঁ মরিচ ৩০০ টাকা, ১২০ টাকা কেজি ফুলকপি ৮০ থেকে ১০০ টাকা, ১০০ টাকা কেজির বেগুণ ৮০ থেকে ৯০ টাকা, ৭০ টাকা কেজির পটল ৫০-৬০ টাকা, ৯০ টাকা কেজির করলা ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

সদর উপজেলার বুধইল গ্রামের পটল চাষি ফজলুর রহমান জানান, ৫০ কেজি পটল নিয়ে বাজারে আসেন। ১৫ কাঠা জমিতে এবার পটল চাষ করেছেন। এখন ১৭শ টাকা মণ বিক্রি করে খুশি হতে পারলেও আগে ৪/৫ শ টাকা মণ বিক্রি করতে হয়েছে। খুচরা বাজারে ৫০-৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। বিষ্ণুপুর গ্রামের কৃষক সুমন জানান, ২০ শতাংশ জমিতে এবার পটল চাষ করেছেন। বর্তমান বাজার দরে খুশি বলে জানান তিনি। বিল্লাহ গ্রামের করলা চাষি মজনুর রহমান জানান, করলা ৬০ টাকা কেজি পাইকারী বিক্রি হলেও খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা। বিষ্ণুপুর গ্রামের মুলা চাষি রেজাউল করিম জানান, ২৬ কেজি মুলা নিয়ে বাজারে আসেন ৪০ টাকা কেজি পাইকারী বিক্রি হলেও খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা। তিনি এবার ৫ কাঠা জমিতে মুলার চাষ করেছেন বলে জানান । বেগুন চাষি বটতলী বাজার তালশন গ্রামের কফিল উদ্দিন জানান, ২৬০০ টাকা মণ বেগুন হিসেবে ৬৫ টাকা কেজি পাইকারী বিক্রি হলেও খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি।

পাহাড়পুর গ্রামের পেঁপে চাষি খায়রুল ইসলাম জানান, এবার এক বিঘা জমিতে পেঁপে চাষ করেন। পাইকারি কেজি প্রতি সাড়ে ১৭ টাকা বিক্রি হলেও খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২০-৩০ টাকা কেজি। কোচকুড়ি গ্রামের ঝিঙা বা তরই চাষি মুকুল জানান, ৩২ টাকা কেজি পাইকারী বিক্রি হলেও খুচরা বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা কেজি। লাউ চাষি কবির জানান, প্রতি পিচ লাউ ৪০ টাকা পাইকারী বিক্রি হলেও খুচরা বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা। এ ছাড়াও বাজারে পাকরী আলু বিক্রি হচ্ছে ১৯০০/২০০০ টাকা মণ, কাঁচা কলা পাইকারি বিক্রি হচ্ছে ২২ টাকা হালি খুচরা ৩০ টাকা। পেঁয়াজ দেশি ১১৫-১২০ টাকা কেজি ও ইন্ডিয়ান পেয়াঁজ ১০০ টাকা কেজি বিক্রি করতে দেখা যায়।

সবজি বাজার নতুনহাটের পাইকারী ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, সবজির কিনে তারা ট্রাকে করে রাজধানীর বিভিন্ন আড়তে পাঠান। সবজির দাম কমতে শুরু করেছে বলে মন্তব্য করেন তিনি। অপর পাইকারি ক্রেতা শাহিনুর ও শফি জানান, নতুনহাট থেকে সবজি পাইকারী কিনে ঢাকা যাত্রা বাড়ি, গাউসিয়া বাজারে পাঠিয়ে থাকেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!