1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জয়পুরহাটের আইএইচটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

জয়পুরহাটের আইএইচটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

প্রতিনিধি

জয়পুরহাটের আইএইচটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) এক বছর ধরে বন্ধ সরকারি বরাদ্দ। ফলে জমেছে প্রায় ১৬ লাখ ৭৩ হাজার টাকার বিদ্যুৎ বিল। এই বকেয়া পরিশোধ না করায় বিচ্ছিন্ন করা হয়েছে সংযোগ। এতে চরম ভোগান্তি ও নিরাপত্তাহীনতায় ক্যাম্পাস ছেড়েছেন শিক্ষার্থীরা।

এ অবস্থায় বাধ্য হয়ে সোমবার (২৪ নভেম্বর) থেকে প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর আগে, রোববার সকালে ১৬ লাখ ৭৩ হাজার ৬৮৩ টাকা বকেয়ার দায়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পল্লীবিদ্যুৎ সমিতি।

খোঁজ নিয়ে জানা গেছে, গোপীনাথপুর আইএইচটির অ্যাকাডেমিক কার্যক্রম ২০২২ সালে শুরু হয়। তবে এখনো এর নিজস্ব ‘ইকোনমিক কোড’ বা অর্থনৈতিক কোড তৈরি হয়নি। শুরুতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বরাদ্দে খরচ চলতো। কিন্তু গত এক বছর ধরে সেই বরাদ্দও বন্ধ। পল্লীবিদ্যুৎ সমিতি বারবার তাগাদা দিলেও অর্থাভাবে বিল শোধ করতে পারেনি কর্তৃপক্ষ। যার ফলে রোববার সকালে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আইএইচটিতে ফার্মেসি ও ল্যাব টেকনোলজি-এই দুই ট্রেডে ৪৫০ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ছাত্র ও ছাত্রীদের দুটি আলাদা হোস্টেলে তিন শতাধিক শিক্ষার্থী আবাসিক সুবিধা নিতেন। বিদ্যুৎ না থাকায় তারা চরম বিপাকে পড়েন। সোলার সিস্টেম থাকলেও সেটি শুরু থেকেই অচল। বিদ্যুতের বিকল্প ব্যবস্থা না থাকায় রাতের বেলায় শিক্ষার্থী ও কর্মকর্তা—কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এ কারণে অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠানটি ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে সোমবার থেকে পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।

আবাসিক শিক্ষার্থীরা জানান, রোববার দিবাগত রাতে আইএইচটিতে বিদ্যুৎ ছিল না। বহিরাগত ও চোর ঢুকেছিল। তারা রাতে নিরাপত্তাহীনতায় ছিলেন। দ্রুত সময়ের মধ্যে বিদ্যুতের এই সমস্যা সমাধান হচ্ছে না—এমনটাই জানতে পেরেছেন তারা। এ কারণে তারা সোমবারে হোস্টেল ছেড়ে বাড়িতে চলে যান। আবার কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য আইএইচটি ছুটি ঘোষণা করেছেন।

ল্যাব টেকনোলজির তৃতীয় বর্ষের শিক্ষার্থী হাবিবুর রহমান বলেন, আমরা নির্ধারিত টাকা দিয়ে এখানে পড়াশোনা করছি। তারপরেও আমাদের এমন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এটা আমরা প্রত্যাশা করিনি। কর্তৃপক্ষের কাছে দ্রুত এই সমস্যার সমাধানের দাবি জানাই।

আরেক শিক্ষার্থী এনামুল হক বলেন, রোববার রাতে বিদ্যুৎহীন অবস্থায় আমরা চরম নিরাপত্তাহীনতায় ছিলাম। রাতে বহিরাগত ও চোরের আনাগোনা টের পেয়েছি। তাই বাধ্য হয়ে হোস্টেল ছাড়ছি। এদিকে আইএইচটি অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ ডা. মো. আব্দুল কুদ্দুস মন্ডল বলেন, প্রতিষ্ঠানটির নিজস্ব ইকোনোমিক কোড হয়নি। সেজন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বরাদ্দ না হয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে প্রতিষ্ঠানের ব্যয়ভারের অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছিল। গত এক বছর ধরে সেটিও বন্ধ রয়েছে। ফলে প্রতিষ্ঠানের এক বছরের বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে। পল্লীবিদ্যুৎ সমিতি একাধিকবার বিল পরিশোধের তাগাদা দিলেও পরিশোধ করতে পারিনি। এ কারণে পল্লীবিদ্যুৎ সমিতি রোববার সকাল ১০টার পর বিদ্যুৎ বিচ্ছিন্ন করেছে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও অসুবিধার কথা বিবেচনা করে আমরা অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠানটি ছুটি ঘোষণা করেছি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!