1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জবি শিক্ষার্থীদের ক্রেডিট দিলেন উপাচার্য - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

জবি শিক্ষার্থীদের ক্রেডিট দিলেন উপাচার্য

প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করার ক্রেডিট শিক্ষার্থীদের দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল শেষে শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার সময় এ কথা বলেন উপাচার্য।

ড. রেজাউল করিম বলেন, আমাদের দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রেখেছে আমাদের শিক্ষার্থীরা। বর্তমান সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের যে বন্ধন তা অকল্পনীয়।

শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখার পাশাপাশি একাডেমিক উন্নয়নে অধিকতর মনোযোগ দিতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সেন্টার ফর এক্সিলেন্স হিসেবে গড়ে তুলতে আমাদের সকলেরই ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমিন বলেন, শিক্ষার্থীদের তিন দিনের কঠোর আন্দোলনের কারণে খুব অল্প সময়ের মধ্যে আমরা সেনাবাহিনীকে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর করতে পেরে আনন্দিত। এর সমস্ত ক্রেডিট আমি শিক্ষার্থীদের দিতে চাই।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দীন বলেন, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর হওয়ায় আমরা আনন্দিত। আমাদের অধিকার আদায়ে ছাত্র-শিক্ষকের মাঝে যে সুসম্পর্ক তৈরি হয়েছে তা আমরা ধরে রাখতে চাই।

এসময় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির, ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!