1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জবিতে ‘রান উইথ শিবির’ কর্মসূচিতে অংশ নিল আড়াই হাজার শিক্ষার্থী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

জবিতে ‘রান উইথ শিবির’ কর্মসূচিতে অংশ নিল আড়াই হাজার শিক্ষার্থী

প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও মিলনমেলার বার্তা নিয়ে অনুষ্ঠিত হলো ‘রান উইথ শিবির’ কর্মসূচি। ‘চলো একসাথে হাঁটি, একসাথে দেশ গড়ি’ স্লোগানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির এ আয়োজন করে। মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ছয়টায় ক্যাম্পাস থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, কোর্ট এলাকা, রায় সাহেব বাজার মোড়, ধোলাইখাল হয়ে ধূপখোলা মাঠে গিয়ে কর্মসূচিটি শেষ হয়।

শাখা সূত্রে জানা গেছে, কর্মসূচিতে অংশ নিতে অনলাইনে রেজিস্ট্রেশন করেন তিন হাজার শিক্ষার্থী, যার মধ্যে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী সরাসরি অংশগ্রহণ করেন। ভোরে ক্যাম্পাসে শিক্ষার্থীদের জড়ো হওয়া, ব্যানার, স্লোগান ও একসঙ্গে দৌড়ানোকে কেন্দ্র করে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

কর্মসূচিতে অংশ নিয়ে ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সিফাত সাকিব বলেন, এমন আয়োজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনোদন ও শরীরচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার মতে, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের জন্যও ইতিবাচক।

কর্মসূচিতে উপস্থিত থেকে ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মোহতাসিম বিল্লাহ শাহিদী বলেন, বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত শরীরচর্চার ব্যবস্থা নেই। তিনি প্রশাসনের কাছে শারীরিক ব্যায়ামের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের দাবি জানান।

এসময় কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসুর সাবেক ভিপি আবু সাদিক কায়েম বলেন, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির পর শিক্ষার্থীদের অংশগ্রহণে এমন অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নতুন উদ্দীপনা ফিরিয়ে এনেছে। তার মতে, নেতৃত্ব এবং ভবিষ্যৎ গঠনে সুস্থ শরীর ও মন অপরিহার্য।

শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিগবাতুল্লাহ সিগবা বলেন, দেশের সামগ্রিক সংকট মোকাবিলায় তরুণসমাজকে সুস্থ, সচেতন ও দায়িত্বশীল হওয়ার প্রয়োজন রয়েছে। তিনি তরুণদের সতর্ক ও জাতীয় স্বার্থে সক্রিয় থাকার আহ্বান জানান।

জবি শাখা শিবিরের সভাপতি রিয়াজুর ইসলাম জানান, ‘রান উইথ শিবির’ কর্মসূচির উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা, স্বাস্থ্যসচেতনতা এবং ইতিবাচক সাংগঠনিক সংস্কৃতি গড়ে তোলা। ভবিষ্যতেও এমন শিক্ষার্থীকেন্দ্রিক কর্মসূচি আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি।

কর্মসূচিতে শাখার সাবেক সভাপতি, সেক্রেটারি জেনারেলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!