1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জনবল সাপ্লাই দিয়ে ওসিকে সহযোগিতার আশ্বাস জামায়াত প্রার্থীর - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

জনবল সাপ্লাই দিয়ে ওসিকে সহযোগিতার আশ্বাস জামায়াত প্রার্থীর

প্রতিনিধি

চট্টগ্রামের মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানকে থানায় বসে লজিস্টিক ও জনবলসহ নানা ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান। সম্প্রতি তাদের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, গত ২০ নভেম্বর মীরসরাই থানায় ভিডিওটি ধারণ করা হয়েছে। এতে ওসিকে উদ্দেশ্য করে সাইফুর রহমানকে বলতে শোনা যায়, মীরসরাইতে ক্রমবর্ধমান ডাকাতি চলছে, যদি আমরা দু-একটা ডাকাতকে স্ট্যান্ডবাই ধরতে পারতাম, শাস্তি দিতে পারতাম, কিছু একটা লোকজনের নজরে আনতে পারতাম, তখন হয়ত সবাই মনে করত অ্যাকশনমূলক কাজটা বেশি হচ্ছে।

তিনি বলেন, আপনি যদি লজিস্টিক সাপোর্ট চান, আপনার পুলিশের সঙ্গে সহকারী হিসেবে যদি মনে করেন সহায়ক পুলিশ লাগবে, আমি শিগগিরই শিবির-জামাতের লোক দেব। যদি আপনারা মনে করেন যে গোয়েন্দার লোক লাগবে, আপনি ইউনিয়ন ভিত্তিতে গোয়েন্দা টিম গঠন করেন, আমি স্পেশালি লোক সাপ্লাই দেব। ভিডিওতে ওসি আতিকুর রহমানকে বলতে শোনা যায়, অন্তত ১৫টা দিন আপনারা আমাকে সহযোগিতা করেন, দেখেন কী রেজাল্ট আসে। আপনি যেটা প্রথমে প্রস্তাব দিয়েছেন, আমি এটাতে খুবই আনন্দিত এবং খুব খুশি হয়েছি। আপনাদের সমাজসেবী যারা আছেন, পাড়ায়-পাড়ায় মহল্লায়-মহল্লায় টিম করে দেন, আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করি, আমার পুলিশের সঙ্গে যুক্ত থাকবে। আমি সরাসরি যুক্ত থাকব। মাঠে তাদের তদারকি করব, তাদের সেফটি আমি দেব।

বক্তব্যটি নিয়ে সমালোচনা ছড়িয়ে পড়ায় প্রতিক্রিয়া জানিয়ে সাইফুর রহমান বলেন, তার কথোপকথন কাটছাঁট করে স্বার্থান্বেষী গোষ্ঠী প্রচার করছে। তার অভিযোগ, যারা কথার বিকৃতি করে ছড়াচ্ছে, তারা ডাকাতদের সহযোগী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়ানোর জন্য দায়ী আইডিগুলোর বিরুদ্ধে তিনি মামলা করবেন বলেও জানান।

এ বিষয়ে জানতে চাইলে মীরসরাই থানার ওসি আতিকুর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, ভিডিওতে যেসব বক্তব্য এসেছে, সেগুলো যাচাই করে দেখা হচ্ছে। পুলিশের সঙ্গে এমন আচরণ বা এ ধরনের ভাষ্য গ্রহণযোগ্য নয়। কেউ এভাবে বলতে পারেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!