1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জনবল সংকটে সিএমপি, ঘাটতি পূরণে দ্রুত পদক্ষেপের দাবী মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

জনবল সংকটে সিএমপি, ঘাটতি পূরণে দ্রুত পদক্ষেপের দাবী মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের

মো.তৌহিদ

জনবল সংকটে সিএমপি, ঘাটতি পূরণে দ্রুত পদক্ষেপের দাবী মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের

জনবল সংকটে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি’র) অন্তর্ভুক্ত থানা ও ফাঁড়িগুলোর কার্যক্রমে বিঘ্ন ঘটছে। অনেক হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলানো ও অন্যান্য কার্যক্রমে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গনঅভ্যুত্থান-পরবর্তী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অনেক কর্মকর্তা এবং পুলিশ সদস্য সিএমপি থেকে বিভিন্ন জেলায় বদলি হয়েছেন। পুলিশ সদস্যদের বদলির পর শূন্যতা পূরণ হয়নি। এর সঙ্গে যুক্ত হয়েছে অবসরজনিত শূন্যতা। সব মিলিয়ে লোকবল সংকট পূরণ হচ্ছে না। এর প্রভাব পড়ছে থানা ও ফাঁড়ির ওপর। সীমিত লোকবল দিয়ে চলছে থানা ও ফাঁড়ি।

চট্টগ্রাম নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ ও ঘনবসতিপূর্ণ এলাকা পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জামির হোসেন বলেন শুধু পাহাড়তলী নয় সিএমপির সব থানাতেই লোকবল সংকট! এই অবস্থায় সব কিছু চালিয়ে যেতে হচ্ছে।

এবিষয়ে নগরীর আরেক ব্যাস্ততম বানিজ্যিক ও ট্যুরিস্ট এলাকা পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সুলতান আহসান উদ্দিন বলেন লোক সংকটে খুব কষ্টকর হচ্ছে থানা পরিচালনায়। লোকবল সংকট নিয়ে সিনিয়ররা কাজ করছে আশা করি খুব শীগ্রই কেটে যাবে এই সংকট। তিনি আরো বলেন লোকবল সংকটের পরেও আমরা নিষ্ঠার সাথে অক্লান্ত পরিশ্রম করে জনগণের জানমালের নিরাপত্তা দিয়ে যাচ্ছি। সংকটের কারণে কষ্ট হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির কোন বিঘ্ন ঘটতে দিচ্ছিনা আমরা।

এই বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি’র) ডিআইজি পদে পদোন্নতি’প্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি হেডকোয়ার্টার) মো. ফয়সাল আহমেদ, নিউজটিভি বাংলা’কে বলেন গত ২০২৪ সালের ৫আগস্ট গনঅভ্যুত্থাণ পরবর্তী পুলিশের বদলি ও অবসর জনিত কারণে এই সংকট। তবে লোকবল সংকটের কারণে মাঠ পর্যায়ের পুলিশ কর্মর্কতাদের কষ্ট হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি বা জনগণের সেবাদানে কোন বিঘ্ন ঘটছেনা। তিনি আরো বলেন লোকবল সংকটের ঘাটতি পূরণে সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছে আশা করি খুব শীগ্রই এই সংকট কেটে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!