1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জননিরাপত্তায় আনসার-ভিডিপির ভূমিকা আরও জোরদারের আহ্বান রাষ্ট্রপতির - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

জননিরাপত্তায় আনসার-ভিডিপির ভূমিকা আরও জোরদারের আহ্বান রাষ্ট্রপতির

প্রতিনিধি

মো. সাহাবুদ্দিন বলেছেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালন করবেন—এটাই জাতির প্রত্যাশা।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উপলক্ষে মঙ্গলবার দেওয়া এক বাণীতে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। বুধবার (২০ মে) প্রকাশিত ওই বাণীতে রাষ্ট্রপতি বাহিনীর সব সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

রাষ্ট্রপতি বলেন, দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলা এবং যানজট নিরসনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি যুব ও নারীদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেও বাহিনীটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়োজিত যেকোনো বাহিনীর কার্যকারিতা নির্ভর করে তাদের পেশাদারিত্ব ও শৃঙ্খলাবোধের ওপর। তাই বাহিনীর সদস্যদের সবসময় দায়িত্বশীল ও সেবামুখী মানসিকতা নিয়ে কাজ করতে হবে।

বাণীতে মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া আনসার বাহিনীর ৬৭০ সদস্যসহ দায়িত্ব পালনকালে আত্মোৎসর্গকারী সব সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। তিনি তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

রাষ্ট্রপতি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর পরিকল্পনায় আনসার বাহিনীর পুনর্গঠন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র নেতৃত্বে আনসার-ভিডিপি আইন, ১৯৯৫ প্রণয়নের মাধ্যমে বাহিনীটি সাংগঠনিক ভিত্তি লাভ করে। এর ধারাবাহিকতায় আজ আনসার-ভিডিপি গ্রামবাংলার নিরাপত্তা ও জনসেবার অন্যতম নির্ভরযোগ্য বাহিনীতে পরিণত হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে। এ নির্বাচনে অন্যান্য বাহিনী ও মাঠ প্রশাসনের সঙ্গে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরাও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এজন্য তিনি বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান।

তিনি আশা প্রকাশ করেন, “শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা”—এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভবিষ্যতেও জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্থিতিশীলতা রক্ষায় গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!