1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জনগণকে পাশে চায় চট্টগ্রাম জেলা পুলিশ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

জনগণকে পাশে চায় চট্টগ্রাম জেলা পুলিশ

প্রতিনিধি

পুলিশের কার্যক্রম স্বাভাবিক করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সদ্য যোগদানকৃত চট্টগ্রামের জেলা পুলিশের সুপার (এসপি) রায়হান উদ্দিন খান। এক্ষেত্রে জনগণ ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন তিনি।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নগরের ষোলশহর ২ নম্বর গেট এসপি কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রায়হান উদ্দিন বলেন, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর পুলিশি কার্যক্রম একেবারে ভেঙে পড়েছিল। ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। আমরা পুরোদমে কাজ করতে চাই। এক্ষেত্রে আমাদেরকে তথ্য ও পরামর্শ দিয়ে যে কেউ সহযোগিতা করতে পারবেন। আমরা থানায় সেবার মান বৃদ্ধি করতে চাই। এক্ষেত্রে জনগণের সহযোগিতা চাই।

তিনি আরও বলেন, বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলার তদন্তের ক্ষেত্রে মান নিশ্চিত করতে চাই। যাতে বিচারিক প্রক্রিয়া শেষে ফলাফল পাওয়া যায়। মাঠপর্যায়ে পুলিশের কার্যক্রম পরিবর্তন করব। যাতে জেলার মানুষ সহজে ও দ্রুত পুলিশের সেবা পায়।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ. এন. এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) সুদীপ্ত সরকার ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আসাদুজ্জামান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!