1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জকসু নির্বাচন : কেন্দ্রীয় সংসদে ভোটার উপস্থিতি প্রায় ৬৫ শতাংশ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

জকসু নির্বাচন : কেন্দ্রীয় সংসদে ভোটার উপস্থিতি প্রায় ৬৫ শতাংশ

প্রতিনিধি
জকসু নির্বাচনে ভোটার উপস্থিতি ৬৫ শতাংশ, ভোট গণনা শুরু

জকসু নির্বাচন : কেন্দ্রীয় সংসদে ভোটার উপস্থিতি প্রায় ৬৫ শতাংশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের কেন্দ্রীয় সংসদে ভোটার উপস্থিতি হয়েছে প্রায় ৬৫ শতাংশ ও হল সংসদে ৭৭ শতাংশ ভোটার উপস্থিতি হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশনার অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ এ তথ্য জানান।

তিনি বলেন, যেহেতু ভোট এখনো গণনা করিনি তাই ৩৯ কেন্দ্র থেকে প্রাপ্ত টপশিট অনুযায়ী আমাদের হিসেবে কেন্দ্রীয় সংসদে ৬৫ শতাংশ ভোট কাস্টিং হয়েছে এবং হল সংসদে ৭৭ শতাংশ ভোট কাস্টিং হয়েছে।

বিভাগভিত্তিক ভোটের চিত্র

ব্যবসায় শিক্ষা অনুষদে একাউন্টিং বিভাগের ৩১৭ নম্বর রুমে ৪৮৮ ভোটারের মধ্যে ৩৬৪ জন এবং ৩১৬ নম্বর রুমে ৪৭৫ ভোটারের মধ্যে ৩৭৭ জন ভোট দিয়েছেন। মার্কেটিং বিভাগে ৬০২ জনের মধ্যে ৪০৮ জন এবং ফিন্যান্স বিভাগে ৬১৬ ভোটারের মধ্যে ৩৯৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

সামাজিক বিজ্ঞান অনুষদে সমাজবিজ্ঞান বিভাগে ৪৭৩ জনের মধ্যে ৩২৯ জন, সাংবাদিকতা বিভাগে ৪৬৯ জনের মধ্যে ৩৩৮ জন এবং লোকপ্রশাসন বিভাগে ৪৬৪ জনের মধ্যে ২৮৫ জন ভোট দিয়েছেন। এছাড়া অর্থনীতি বিভাগে ৩২৭ জন এবং সমাজকর্ম বিভাগে ৩১৬ জন শিক্ষার্থী ভোট প্রদান করেছেন।

কলা অনুষদে বাংলা বিভাগে ৪৭৯ ভোটারের মধ্যে ৩৬৪ জন এবং ইতিহাস বিভাগে ৪৮৫ ভোটারের মধ্যে ৩৬০ জন ভোট দিয়েছেন। ইসলামিক স্টাডিজ বিভাগে ৪৩৮ ভোটারের মধ্যে ২৯২ জন এবং দর্শন বিভাগে ৪৪৪ ভোটারের মধ্যে ২৯৪ জন ভোট দিয়েছেন।

বিজ্ঞান অনুষদ ও অন্যান্য বিভাগে কাস্টিং ভোটের হার ছিল সন্তোষজনক। গণিত বিভাগে ৫২৫ ভোটারের মধ্যে ৩২৫ জন, রসায়ন বিভাগে ৫৩৫ ভোটারের মধ্যে ৩৪৭ জন এবং মাইক্রোবায়োলজি বিভাগে ২৮০ ভোটারের মধ্যে ১৪৪ জন ভোট দিয়েছেন। আইন বিভাগে ৫২৬ জনের মধ্যে ৪৩০ জন এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগে ৪১২ জনের মধ্যে ৩২০ জন ভোট দিয়েছেন।

চারুকলা অনুষদের ড্রয়িং, পেইন্টিং ও প্রিন্ট মেকিং বিভাগে ২৯০ ভোটারের মধ্যে ১৬৫ জন এবং মনোবিজ্ঞানসহ চারুকলার অন্যান্য বিভাগে ১৬৮ জন শিক্ষার্থী ভোট দিয়েছেন। এছাড়া ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে ১৬৯ ভোটারের মধ্যে ১০০ জন ভোট দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!