1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘ছোট মেসিকে’ নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা ব্রাজিলের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

‘ছোট মেসিকে’ নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা ব্রাজিলের

প্রতিনিধি

বিশ্বকাপ বাছাইয়ে আগামী মাসে দুইটি ম্যাচ খেলবে ব্রাজিল। ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে এই দুই ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ জুনিয়র দরিভাল।

ব্রাজিলের এই দলে সবচেয়ে বড় চমক এস্তেভো উইলিয়ান। ১৭ বছর বয়সী এই ফুটবলার প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাতীয় দলে। ব্রাজিলের জার্সিতে অভিষেকের অপেক্ষায় থাকা এই ফুটবলারকে কেউ কেউ নেইমারের সঙ্গেও তুলনা করছেন। অনেকে আবার তার স্কিলের জন্য ‘মেসিনিয়ো’ বা ছোট মেসি নামে ডাকেন।

গত বছরের ডিসেম্বরে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের মূল দলে অভিষেক হয় এস্তেভোর। এখন পর্যন্ত দলটির হয়ে ২১ ম্যাচে তার গোল ৫টি। পরিসংখ্যান আহামরি না হলেও নিজের প্রতিভা ও সামর্থ্য দিয়ে ইতোমধ্যেই নজর কেড়েছেন তিনি।

বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, পিএসজি, ম্যানচেস্টার সিটির মতো ক্লাবের সঙ্গে লড়াইয়ে জিতে গত জুনে এস্তেভোর সঙ্গে চুক্তি করেছে চেলসি। আগামী বছরের জুলাইয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির হয়ে খেলবেন তিনি।

এস্তেভোর মতোই প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী লুইস এইহিক। বাদ পড়েছেন বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনিয়া। আর্সেনাল ফরোয়ার্ড গাব্রিয়েল মার্টিনেল্লি জায়গা পাননি দলে।

আগামী ৬ সেপ্টেম্বর ঘরের মাঠে একুয়েডরের মুখোমুখি হবে তারা। চার দিন পর খেলবে প্যারাগুয়ের মাঠে।

ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের ব্রাজিল দল-

গোলকিপার: আলিসন, এডারসন, বেন্তো।

ডিফেন্ডার: দানিলো, ইয়ান কুতো, গিলেরমো আরানা, ওয়েন্দেল, বেরাল্দো, এডার মিলিটাও, গাব্রিয়েল মাগালেস, মার্কিনিয়োস।

মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারেস, গের্সন, জোয়াও গোমেস, লুকাস পাকেতা।

ফরোয়ার্ড: এন্দ্রিক, এস্তেভো উইলিয়ান, লুইস এইহিক, পেদ্রো, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র, সাভিনিয়ো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!