1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ছেলে জোহরানের সাফল্যে আবেগে ভাসলেন পরিচালক মীরা নায়ার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ছেলে জোহরানের সাফল্যে আবেগে ভাসলেন পরিচালক মীরা নায়ার

প্রতিনিধি

নিউইয়র্কের রাজনীতিতে ইতিহাস গড়লেন দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মুসলিম রাজনীতিক জোহরান মামদানি। সম্প্রতি ডেমোক্র্যাটিক পার্টির এই তরুণ নেতা নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম এবং গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে কনিষ্ঠতম মেয়র নির্বাচিত হয়েছেন। জোহরানের এই বিশাল সাফল্য শুধু মার্কিন রাজনীতিতেই নয়, পুরো বিশ্বে আলোচনার জন্ম দিয়েছে।
ব্যক্তিগত পরিচয়েও জোহরান মামদানি বেশ পরিচিত এক নাম। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয়-মার্কিন চলচ্চিত্র পরিচালক মীরা নায়ারের ছেলে। স্বভাবতই, ছেলের এমন জয়ে ভীষণ আবেগাপ্লুত ও উচ্ছ্বসিত হয়েছেন এই গুণী পরিচালক।
জোহরানের এই বিজয়বার্তার পরপরই তাকে অভিনন্দন জানিয়েছেন বলিউডের স্বনামধন্য চিত্র পরিচালক জোয়া আখতার। জোয়া তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সেই পোস্টটিই আবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে ছেলের প্রতি আবেগঘন শুভেচ্ছা বার্তা দেন পরিচালক মীরা নায়ার।
অভিনন্দন বার্তা দিয়ে পোস্টে জোয়া আখতার লেখেন, ‘শুভেচ্ছা, জোহরান মামদানি নিউ ইয়র্কের মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন, মাত্র চৌত্রিশ বছর বয়সে।’
জোয়ার সেই পোস্টটি শেয়ার করে মীরা নায়ার ক্যাপশনে লেখেন, ‘জোহরান, তুমি সত্যিই সুন্দর।’
৩৪ বছর বয়সী জোহরান মামদানির এই জয়কে ডেমোক্র্যাটিক রাজনীতির নতুন এক অধ্যায় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ভারতীয় বংশোদ্ভূত এই তরুণ রাজনীতিবিদ ইতোমধ্যেই বহু মানুষের অনুপ্রেরণা হয়ে উঠেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!