1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ছেলের বিয়ের দাওয়াত দিতে গিয়ে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বাবার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ছেলের বিয়ের দাওয়াত দিতে গিয়ে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বাবার

প্রতিনিধি

ছেলের বিয়ের দাওয়াত দিতে গিয়ে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বাবার
গাইবান্ধার সুন্দরগঞ্জে মাটিবোঝাই ট্রাক্টরের ধাক্কায় কাবিল হোসেন মন্ডল (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ভাই হাতেম আলী গুরুতর আহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের সুন্দরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গাজিরকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাবিল হোসেন মন্ডল সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী গ্রামের নজির হোসেন নজু মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাবিল হোসেন তার বড় ছেলের বিয়ের দাওয়াত দিতে ভাই হাতেম আলীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে আত্মীয়-স্বজনদের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। সুন্দরগঞ্জ পৌরসভার গাজিরকুড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাটি ভর্তি একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাবিল হোসেন ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনায় গুরুতর আহত হাতেম আলীকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!