1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ছেলের অভিযোগের পর যা বললেন ডেভিড বেকহ্যাম - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ছেলের অভিযোগের পর যা বললেন ডেভিড বেকহ্যাম

প্রতিনিধি

ছেলের অভিযোগের পর যা বললেন ডেভিড বেকহ্যাম
বাবা-মায়ের সঙ্গে ব্রুকলিন বেকহ্যাম।
ফুটবলবিশ্বের কিংবদন্তি ডেভিড বেকহ্যাম এবং তার বড় ছেলে ব্রুকলিনের মধ্যকার পারিবারিক কলহ এখন আলোচনার তুঙ্গে। মা-বাবার বিরুদ্ধে ব্রুকলিনের ছয় পৃষ্ঠার এক দীর্ঘ ও বিস্ফোরক বিবৃতির পর প্রথমবারের মতো মন্তব্য করেছেন বেকহ্যাম। সন্তানরা ভুল করতেই পারে বলে জানান তিনি।

মঙ্গলবার সিএনবিসির এক অনুষ্ঠানে কথা বলতে গিয়ে বেকহ্যাম বলেন, সন্তানদের শেখার প্রক্রিয়ায় ভুল করাটা স্বাভাবিক। ইউনিসেফের হয়ে কাজ করার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, শিশুদের সচেতন ও শিক্ষিত করে তুলতে তিনি যেমন চেষ্টা করেছেন, তেমনি নিজের সন্তানদের ক্ষেত্রেও একই দৃষ্টিভঙ্গি রেখেছেন।

বেকহ্যাম বলেন, ‘তারা ভুল করবে। সেটাই শেখার পথ।’

এর আগে ইনস্টাগ্রামে ছয়টি স্টোরিতে দীর্ঘ বক্তব্য দেন ব্রুকলিন বেকহ্যাম। সেখানে তিনি অভিযোগ করেন, বাবা ডেভিড ও মা ভিক্টোরিয়া বেকহ্যাম দীর্ঘদিন ধরে তাকে ‘নিয়ন্ত্রণ’ করে আসছেন। একই সঙ্গে পরিবারটির সঙ্গে আপাতত কোনো ধরনের সম্পর্ক ঠিক করার সম্ভাবনাও নাকচ করে দেন তিনি।

ব্রুকলিন লেখেন, “আমি পরিবারের সঙ্গে মীমাংসা চাই না। আমি নিয়ন্ত্রিত হচ্ছি না, বরং জীবনে প্রথমবার নিজের জন্য দাঁড়াচ্ছি।”

তিনি আরও অভিযোগ করেন, পরিবারটি দীর্ঘদিন ধরে গণমাধ্যমে নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কৃত্রিম পারিবারিক ছবি তুলে ধরেছে।

তবে এসব গুরুতর অভিযোগের বিষয়ে ডেভিড বেকহ্যাম বা ভিক্টোরিয়া বেকহ্যাম সরাসরি কোনো মন্তব্য করেননি।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!